ফেসবুক, টুইটারের পরে এবার ইনস্টাগ্রামও বন্ধ হল রাশিয়ায়

বিশ্বের অন্যান্য দেশের মতো রাশিয়ার যুবসমাজের কাছেও সোশ্যাল প্ল্যাটফর্ম হিসাবে যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে ইনস্টাগ্রামের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গত মাসের শেষ থেকে ইউক্রেনের সঙ্গে যে সংঘাত শুরু হয়েছে রাশিয়ার, তা আজও অব্যাহত। রুশ আগ্রাসনে ইতিমধ্যেই ইউক্রেনের অধিকাংশ শহর  ধবংসস্তূপে  পরিণত হয়েছে। অন্যদিকে গত ২৪ ফেব্রুয়ারি থেকে বিশেষ সামরিক অভিযানের নামে সমগ্র ইউক্রেন জুড়ে যে হামলা চালাচ্ছে রুশ সেনা তার জন্য বারবার আন্তর্জাতিক দরবারে নিন্দিত হচ্ছে রাশিয়া তথা পুতিন। কিন্তু সেইসব নিন্দা, মন্তব্যকে মোটেই পাত্তা দিতে নারাজ রুশ প্রেসিডেন্ট। উল্টে বাইরের দুনিয়ার সঙ্গে রাশিয়ার বাসিন্দারা যাতে সেই অর্থে যোগাযোগ না রাখতে পারে তার ব্যবস্থাই করা হয়েছে বারবার। আর তাই যুদ্ধ শুরুর পরপরই চলতি মাসের প্রথম দিকে রাশিয়ায় নিষিদ্ধ হয়েছিল ফেসবুক, টুইটার। রাশিয়ার দাবি ছিল, এই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে রাশিয়ার সামরিক যুদ্ধনীতি ফাঁস করার চেষ্টা হচ্ছে এবং দেশজুড়ে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে। এই ঘটনার ঠিক দুই সপ্তাহ বাদে রাশিয়ায় বেঁচে থাকা কার্যত শেষ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রামও নিষিদ্ধ ঘোষণা করল পুতিন সরকার।

জানা যাচ্ছে, সম্প্রতি রাশিয়া ইনস্টাগ্রামের প্যারেন্ট কোম্পানি মেটার বিরুদ্ধে অভিযোগ এনেছে, যেহেতু রাশিয়ায় ফেসবুক, টুইটার বন্ধ তাই ইনস্টাগ্রাম কল ও পোস্টের মাধ্যমেই রাশিয়ার সামরিক যুদ্ধনীতি ফাঁস করা হচ্ছে  এবং সেই সঙ্গে একাধিক গুজব রটিয়ে দেওয়া হচ্ছে। আর তাই সোমবার সকাল থেকে রাশিয়ার ফেসবুক, টুইটারের মতো নিষিদ্ধ হয়েছে ইনস্টাগ্রামও। 

উল্লেখ্য, বিশ্বের অন্যান্য দেশের মতো রাশিয়ার যুবসমাজের কাছেও সোশ্যাল প্ল্যাটফর্ম হিসাবে যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে ইনস্টাগ্রামের। ফেসবুক, টুইটারের মতো এটিও ধীরে ধীরে একটি অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং মাধ্যমে পরিণত হচ্ছে। তাছাড়া বিশ্বের অন্যান্য দেশের মতো রাশিয়ারও একাধিক ছোট ব্যবসায়ী এবং স্বনির্ভর গোষ্ঠী এই ইনস্টাগ্রামের সাহায্যেই তাঁদের ব্যবসার কাজ পরিচালনা করছিল। কিন্তু রুশ সরকারের এই সিদ্ধান্তে তাঁরা সকলেই যে বিপদে পড়বেন তা বলাই বাহুল্য।

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা