চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: চোরবাগান সর্বজনীনের মতো পদপিষ্টের ঘটনা আর ভবিষ্যতে যেন না ঘটে। সেই কথা বারবার বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পদপিষ্টের ঘটনা এড়াতে পুলিশকেও সতর্ক করেছেন তিনি। এবার ক্লাব ও পুজোকমিটি গুলির সঙ্গে আলোচনা করে পরেরর বছরের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে চাইছেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই আগামী ২৮ অক্টোবর কলকাতা, হাওড়া ও বিধাননগর মিলিয়ে প্রায় আট হাজার পুজো কমিটির সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু। সেই বৈঠকে দুর্ঘটনা এড়ানো ও পরের বছরের পুজো পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। এমনটাই আজ, শুক্রবার জানিয়েছেন তিনি।

চোরবাগানে সপ্তমীর দিন বড় বিপর্যয় ঘটে। পদপিষ্টের জেরে ১৯ জনের মৃত্যু হয়। সেই মর্মান্তিক ঘটনার তদন্ত চলছে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই আগামী বছরের প্রস্তুতি আগাম সেরে রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী। এদিন মানিকতলায় বাগমারিতে চোরবাগান কাণ্ডে এক নিহতের বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই শুভেন্দু অধিকারী বলেন, ‘চোরবাগানের ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়েছি। এবার থেকে পুজোর আয়োজন ছোট করে করতে বলব। আগামী ২৬ অক্টোবর আট হাজার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক রয়েছে। বিজয়ার মিষ্টিমুখ করার পাশাপাশি ক্লাব ও পুজো কমিটিগুলিকে নিয়ে আগামী বছরের প্রস্তুতি সংক্রান্ত বৈঠক করব। যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। এছাড়াও, সিটের সুপারিশগুলি খতিয়ে দেখে সেই অনুযায়ী পুজোর আয়োজন করার পরামর্শ দেওয়া হবে।’

আরও পডুন: ‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘মাত্র দেড় থেকে দু’মিনিটের মধ্যে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। মানবিক ভুলের কারণে দুর্ঘটনা ঘটেছে, এই বিষয়টি অস্বীকার করার কোনও জায়গা নেই। ঘটনার তদন্তে গঠিত কমিটি যে রিপোর্ট দেবে, তা বিধানসভা এবং সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে।’ মানিকতলার বাগমারির ছোট একটি ফ্ল্যাটে থাকে সোনকার পরিবার। বাড়ির মেয়ে শুভম একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। তিনিই ছিলেন রোজগেরে। চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মৃতার বাড়িতেই এদিন গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি বলেন, ‘এঁরা নিজেদের সমস্যা নিয়ে দু-একটা কথা বলেছেন, সেসব প্রকাশ্যে বলা যাবে না। আমি আশ্বাস দিয়েছি, আমার এক্তিয়ারের মধ্যে যতটা যা সম্ভব, করে দেব। ছেলেটির চাকরির কথা বলেছেন ওঁরা। মা আর বোন সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন। আমি প্রতিবেশীদেরও বলেছি যে এই সময়ে ওঁদের একটু সঙ্গ দিতে, যাতে শোক সামলে উঠতে পারেন। প্রাণের তো কোনও মূল্য হয় না। তবু ওঁদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য রাজ্য সরকারের তরফে ২৫ লক্ষ আর পিএমের তরফে ২ লক্ষ টাকা দেওয়া হয়েছে। ওইদিন বিপর্যয়ের সময়ে যারা মাইকে ঘোষণা করে বিভ্রান্তি ছড়িয়েছিল, তাদের গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত চলছে।’

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১