Loading live market data...
Loading active stocks...
Connecting...

মাথা মুড়িয়ে প্রায়শ্চিত্ত ত্রিপুরার বিজেপি বিধায়কের

কালিঘাটে গিয়ে মাথা মুড়িয়ে হোমযজ্ঞ করে নিজের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করলেন ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস। জোড়াফুল সূত্রে জানা গিয়েছে, ত্রিপুরার সুরমা বিধানসভা কেন্দ্রের এই বিধায়ক মহালয়াতেই তৃণমূলে যোগ দিতে পারেন। সন্দেহ নেই এই ঘটনা বড় ধাক্কা হয়ে দাঁড়াবে বিজেপি ও বিপ্লব দেবের কাছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মোহভঙ্গ আগেই হয়েছিল, বরঞ্চ তিনি ভুগছিলেন অপরাধবোধে। সেই অপরাধবোধের তাড়না থেকেই তিনি ত্রিপুরা থেকে চলে এলেন বাংলাতে। তাও আবার সোজা কলকাতার বুকে। আর এদিন কালিঘাটে গিয়ে মাথা মুড়িয়ে হোমযজ্ঞ করে নিজের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করলেন তিনি। সেই প্রায়শ্চিত্ত বিজেপি করার জন্য, আরএসএসের ঘনিষ্ঠ হওয়ার জন্য। তিনি আশিস দাস, ত্রিপুরার বিজেপি বিধায়ক। অনুমান করা হচ্ছে তিনি হয়তো মহালয়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন। যদিও এ নিয়ে তিনি নিজে এখনও কোনও কথা বলেননি। তবে যদি তা সত্যিই হতে দেখা যায় তাহলে সন্দেহ নেই সেই ধাক্কা শুধু বিজেপির ওপরেই পড়বে তাই নয়, ধাক্কা লাগবে ত্রিপুরার বিপ্লব দেবের সরকারের ওপরেও।

আশিসবাবু আগেই জানিয়েছিলেন, তিনি তাঁর রাজনৈতিক জীবনে একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। তবে তার আগে তিনি মা কালীর মন্দিরে পুজো দিয়ে প্রায়শ্চিত্ত করবেন। যদিও তিনি ঠিক কী সিদ্ধান্ত নেবেন বা নিতে চলেছেন তা নিয়ে নিজে মুখ খোলেননি। সেই মতো এদিন তিনি কালীঘাটে এসে প্রথমে মন্দিরে পুজো দেন তারপর আদিগঙ্গার পাশে বসে নিজের মাথাও মুড়িয়ে ফেলেন। এরপর মন্ত্র পড়ে, যজ্ঞ করে নিজের প্রায়শ্চিত্তের কাজ শেষ করেন আশিসবাবু। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘শিশুপালকে শ্রীকৃষ্ণ বলেছিলেন, আর একটা অন্যায় করলে তোমার পাপের ঘড়া পূর্ণ হবে। তোমাকে মৃত্যুবরণ করতে হবে। ত্রিপুরায় অরাজকতা চলছে। গত দু’বছর ধরে দল, প্রশাসন এবং সংগঠনের ঊর্ধ্বে উঠে মানুষের স্বার্থে বিভিন্ন কর্মসূচি নিয়েছি। উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে প্রতিনিয়ত গেলেও ত্রিপুরার সমস্যা সমাধানের জন্য সেখানে যাননি দলের কেন্দ্রীয় নেতৃত্ব। বরং ত্রিপুরার সমস্যাকে বাড়িয়ে তুলেছেন তাঁরা। অভিভাবক যদি সন্তানকে সঠিক পথে পরিচালিত না করেন, তবে ছেলেরা খারাপ হবে।’

ত্রিপুরার সুরমা বিধানসভা কেন্দ্রের এই বিধায়ক মহালয়াতেই তৃণমূলে যোগ দিতে পারেন বলে জোড়াফুল সূত্রে জানা গিয়েছে। সন্দেহ নেই ত্রিপুরার বিজেপি বিধায়কদের মধ্যে এই ভাঙন শুধু যে বিপ্লব দেবের সরকারের ওপর চাপ বাড়িয়ে দেবে তাই নয়, মোদি শাহকেও চাপে ফেলে দেবে। কেননা আগামী দিনে এই ভাঙন ত্রিপুরায় বিজেপিকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায় তা সময়েই বলবে। তবে সন্দেহ নেই এই ভাঙন আগামিদিনে আরও বাড়বে। আরও অনেক বিধায়কই বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসতে পারেন। সেক্ষেত্রে বিপ্লব দেবের সরকার তার নির্দিষ্ট মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নিয়েও এদিন প্রশ্ন উঠে গেল।

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর