‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোট পরিচালনার নামে নিজেকে ঈশ্বরের চেয়েও শক্তিমান ভাবতে শুরু করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বুধবার (২৮ অক্টোবর) দিল্লির ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে শুনানির সময়ে নির্বাচন কমিশনের এক্তিয়ার কতটা তা বুঝিয়ে দিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ। স্পষ্ট জানিয়ে দিয়েছে, ‘ভোটার তালিকায় নাম সংযোজন, সংশোধন সংক্রান্ত ফর্ম নম্বর ৬,৭ ও ৮ কোনওভাবেই পরিমার্জনের অধিকার নেই নির্বাচন কমিশনের।’

বিহার ও পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় ফর্ম নম্বর ৬-এ বদল ঘটানোর অভিযোগ উটেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। যদিও গত সোমবার (২৬ অক্টোবর) সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় ওই অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। এদিন দিল্লির ভোটার তালিকার বিশেষ  নিবিড় সমীক্ষা নিয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত শর্মা, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চের প্রশ্নবাণের মুখে পড়তে হয় নির্বাচন কমিশনকে। আদালত প্রশ্ন তুলেছে, যারা ইতিমধ্যে ভোটার তালিকায় রয়েছেন, তাদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য কেন ৬ নম্বর ফর্ম পূরণ করতে বলা হচ্ছে? ৬ নম্বর ফর্মটি নতুন ভোটারদের জন্য নির্ধারিত।’ নির্বাচন কমিশন ৬, ৭ ও ৮ নম্বর ফর্মগুলো পরিবর্তন করতে পারে না বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতিরা।

পাশাপাশি বিচারপতিরা আরও প্রশ্ন তুলেছে যে, ‘জাতীয় রাজধানীতে অদূর ভবিষ্যতে কোনও নির্বাচন না থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন কেন ৩০ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়ে জোর দিচ্ছে?’ নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা (কাট-অফ ডেট) নির্ধারণ না করতেও কমিশনকে পরামর্শ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। সেই সঙ্গে দিল্লিতে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সমীক্ষায় যেসব ভোটার বিভিন্ন কারণে তাদের তথ্য সংগ্রহের ফর্ম (enumeration forms) জমা দিতে পারেননি, তাদের জন্য সহজ সমাধান বের করার জন্যও নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের