প্যান্ডোরা কেলেঙ্কারিতে জড়িয়ে গেল আইপিএলের দুই ফ্র্য়াঞ্চাইজি

অস্বস্তিতে ক্রিকেট মহল

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার প্যান্ডোরা কেলেঙ্কারিতে জড়িয়ে গেল আইপিএলের দুই ফ্র্য়াঞ্চাইজি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কেলেঙ্কারিতে প্যান্ডোরা পেপার্সে নাম রয়েছে  রাজস্থান রয়্যালসের মালিক ‘রয়্যাল মাল্টিস্পোর্টস প্রাইভেট লিমিটেড’ এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক ‘কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট’ লিমিটেডের। প্রতিবেদন অনুযায়ী, শিল্পপতি তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রশাসক ললিত মোদির সঙ্গে সম্পর্ক রয়েছে আইপিএলের এই দুই ফ্র্যাঞ্চাইজিতেই শেয়ার থাকা দু’জন ভারতীয় ব্যবসায়ীর। এরা আবার ব্রিটেনের নাগরিকও। এরা হলেন গৌরব বর্মণ এবং সুরেশ চেলারাম। 

ডাবর’ সংস্থার গৌরব বর্মণ ( ললিত মোদির সৎ মেয়ে করিমার স্বামী)  কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে যুক্ত। অন্যদিকে, ললিত মোদির শ্যালক সুরেশ চেলারাম,  আরেক আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত। যদিও আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন গৌরব বর্মন। 

উল্লেখ করা যেতে পারে, প্যান্ডোরা পেপার্স করফাঁকির অভিযোগ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টে রাজনীতিবিদ থেকে শিল্পপতির নাম জড়িয়ে যায়। নাম জড়িয়ে যায় সচিন তেন্ডুলকরের নাম। যদিও সচিনের আইনজীবী যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। সেই কেলেঙ্কারির রেশ মিটতে না মিটতে এবার এল আরও এক চাঞ্চল্যকর খবর। 

উল্লেখ করা যেতে পারে, বিশ্বের বিভিন্ন অংশের সাড়ে ছশোর বেশি সাংবাদিক এই বিরাট অভিযানে অংশ নিয়েছিলেন। গার্ডিয়ান ও আরও অনেকগুলি সংবাদমাধ‌্যমের সঙ্গে অংশ নিয়ে বিবিসি প‌্যানোরামার অভিযানে ১৪টি আর্থিক সংস্থার ১.২ কোটি গোপন নথি উদ্ধার হয়েছে। এই সংস্থাগুলি রয়েছে ব্রিটিশ ভার্জিন আইল‌্যান্ড, পানামা, বেলিজ, সাইপ্রাস, সংযুক্ত আরব আমিরশাহী, সিঙ্গাপুর ও সুইজারল‌্যান্ডে। এই দেশগুলি করফাঁকির স্বর্গরাজ‌্য হিসাবে পরিচিত।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস