১৪৯৯ টাকার রিচার্জে ৩০০ দিন ভ্যালিডিটি! BSNL-এর প্ল্যানে আর কী কী সুবিধা মিলবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: বারবার মোবাইল রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি চান? অথচও খরচও রাখতে চান সাধ্যের মধ্যে? তাহলে সরকারি টেলিকম সংস্থা BSNL-এর দীর্ঘমেয়াদি প্রিপেইড প্ল্যানগুলির দিকে নজর রাখতে পারেন। একদিকে ১৪৯৯ টাকার রিচার্জে মিলছে ৩০০ দিনের ভ্যালিডিটি, অন্যদিকে ১৯৯৯ টাকার প্ল্যানে রয়েছে ৩৩০ দিনের পরিষেবা। তবে শুধু ভ্যালিডিটি নয়, ডেটা ও কলিংয়ের সুবিধাতেও রয়েছে পার্থক্য। তাই কোন প্ল্যানে টাকা খরচ করলে বেশি লাভ হবে, তা বুঝে নেওয়া জরুরি।

গ্রাহকদের কী সুবিধা মিলবে? 

১,৯৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা পাচ্ছেন ৩৩০ দিনের সার্ভিস ভ্যালিডিটি। রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১.৫ জিবি ডেটা এবং দৈনিক ১০০ টি SMS। পাশাপাশি পুরো ভ্যালিডিটি জুড়ে অতিরিক্ত ১০ জিবি ডেটা। নির্ধারিত ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে ৪০ Kbps হয়ে যাবে। হিসাব অনুযায়ী, প্রতিদিনের খরচ পড়ছে প্রায় ৬.০৫ টাকা। অন্যদিকে, ১৪৯৯ টাকার রিচার্জে পাওয়া যাচ্ছে ৩০০ দিনের ভ্যালিডিটি। এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি SMS। তবে এখানে প্রতিদিনের ডেটার পরিবর্তে মোট ৩২ জিবি ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী পুরো ভ্যালিডিটি জুড়ে সেই ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। নির্ধারিত ডেটা শেষ হলে ইন্টারনেটের গতি কমে ৪০ Kbps হবে। প্রতিদিনের গড় খরচ মাত্র ৪.৯৯ টাকা।

কোন প্ল্যানটি বেশি লাভজনক?

দুই প্ল্যানের মধ্যে কোনটি বেছে নেবেন, তা নির্ভর করছে আপনার ব্যবহারের উপর। যাঁদের শুধু কলিং-এর প্রয়োজন এবং দীর্ঘদিন সিম সক্রিয় রাখা, তাঁদের জন্য ১৪৯৯ টাকার প্ল্যানটি সাশ্রয়ী হতে পারে। অন্যদিকে, যাঁরা প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করেন এবং বেশি ডেটার প্রয়োজন হয়, তাঁদের জন্য ১৯৯৯ টাকার প্ল্যানটি বেশি কার্যকর। অর্থাৎ কম খরচে দীর্ঘ ভ্যালিডিটি চাইলে প্রথম প্ল্যানটি, আর প্রতিদিনের ডেটা ব্যবহারে গুরুত্ব দিলে দ্বিতীয় প্ল্যানটি বেছে নিতে পারেন।

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াবেন,’ শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন অভিষেক

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

বক্রী থেকে মার্গী দশায় শনি, ২৪১ দিন ভাগ্য চমকাবে তিন রাশির জাতকদের

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

Jio রিচার্জ: মাত্র ৯৯৯ টাকায় চলবে ৯৮ দিন, থাকছে অভাবনীয় সুবিধা

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নোরা ফতেহিকে তলব দিল্লির আদালতের