করোনা করেছে সর্বস্বান্ত! পথে বসেছেন চিনের সবথেকে ধনী ব্যক্তি

আন্তর্জাতিক বাজারে ঝং শানশান একটি অত্যন্ত পরিচিত নাম।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে চিনে নতুন করে মাথাচাড়া দেওয়া মারণ করোনা ভাইরাস। সবকিছু নিয়ে কার্যত টালমাটাল অবস্থা আন্তর্জাতিক বাজারের। এই প্রতিকুল পরিস্থিতিতে লাগাতার ধস নামছে শেয়ারবাজারেও। এর জেরে ভয়াবহ আর্থিক সংকটের মুখে পড়ছে বিশ্বের তাঁবর তাঁবর সংস্থাগুলি। বাদ যায়নি চিনও। জানা যাচ্ছে, সাম্প্রতিক এই আর্থিক সংকটের কারণে কার্যত পথে বসেছেন চিনের সবথেকে ধনী ব্যক্তি। বিগত কয়েকদিনে তাঁর সংস্থা হারিয়েছে প্রায় ৫ বিলিয়ন ডলারের শেয়ার। 

আন্তর্জাতিক বাজারে ঝং শানশান একটি অত্যন্ত পরিচিত নাম। তাঁর সংস্থা নংফু স্প্রিং কোংয়ের দৌলতে তিনি চিনের সবথেকে ধনী ব্যক্তি হওয়ার পাশাপাশি এশিয়ার অন্যতম ধনী ব্যক্তিও বটে। কিন্তু জানা যাচ্ছে সাম্প্রতিককালে তাঁর সংস্থা ভয়াবহ আর্থিক মন্দার শিকার হয়েছেন। এক ঝটকায় নংফু স্প্রিং কোংয়ের শেয়ারের দাম কমেছে ৯.৯ শতাংশ। ১৮ মাস আগে এই সংস্থা তালিকাভুক্ত হয়। তখন থেকে এখনও পর্যন্ত এটাই এই সংস্থার সবথেকে বড় আর্থিক পতন। এর জেরে বিগত কয়েকদিনে প্রায় ৫ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ৩৮ হাজার কোটি টাকা ) সম্পদ কমেছে ওই সংস্থার। তবে এখনও ঝং শানশানের মোট সম্পত্তির পরিমাণ ৬০.৩ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ৪ লক্ষ ৬১ হাজার ১৮৬ কোটি টাকা। আর তাই ৫ বিলিয়ন ডলার সম্পত্তি হ্রাসের পরেও তিনি চিনের সবথেকে ধনী ব্যক্তিই থেকে গিয়েছেন। তবে তাঁর কোম্পানির গত ৫ দিনে শেয়ারের দর কমেছে ১৪.৩৪ শতাংশ।

তবে জানা যাচ্ছে এই আর্থিক মন্দার শিকার একা ঝং শানশান হননি, চিনের আরও অনেক শিল্পপতিই এই কয়েকদিনে ব্যাপক আর্থিক লোকসানের মুখ দেখেছেন। যেমন, টেনসেন্ট কোম্পানি মা হুয়াতেংয়ের সম্পদ কমেছে ৩.৩৩ বিলিয়ন ডলার এবং আলিবাবার জ্যাক মা ট্যাক্স অ্যাসেট কমেছে ৯৯.৩ মিলিয়ন মার্কিন ডলার। 

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের