একাধিক নিয়মে বদল আনল ভারতীয় রেল, জেনে নিন কী কী

রেল হল মানুষের যাতায়াত করার অন্যতম একটি মাধ্যম।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেল হল মানুষের যাতায়াত করার অন্যতম একটি মাধ্যম। যাতে প্রতিনিয়ত কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে থাকেন। তবে রেল কর্তৃপক্ষ প্রায়ই নিজেদের নানা রকম নিয়মে পরিবর্তন আনতে থাকে। সম্প্রতি ফের একটি নিয়মে পরিবর্তন এনেছে তারা। সেটা হল, এরপর থেকে রেলে ভ্রমণ করা কালীন যাত্রীরা রাতের বেলায় (রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত) উচ্চস্বরে কথা বলতে পারবেন না। পাশাপাশি, শব্দ করার ক্ষেত্রেও সজাগ থাকতে হবে এবং জোরে গান বাজানোও যাবে না। যদি কেউ এই নিয়ম ভাঙেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

অধিকাংশ সময়ই দেখা যায় রেলে ভ্রমণকারী যাত্রীরা একে অপরে সঙ্গে যখন-তখন উচ্চস্বরে কথপোকথন করে থাকেন। যার ফলে অন্যান্যদের অসুবিধা হয়। সেই সঙ্গে অনেকেই জোরে গান বাজান যেটা বাকিদের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে। তাই এগুলিকে বন্ধ করার জন্য ব্যবস্থা নিতে বাধ্য হল রেল কর্তৃপক্ষ।

অন্যদিকে, দিন কয়েক আগেই ফের বিনা পয়সায় বিশেষ পরিষেবা চালু করেছে রেল কর্তৃপক্ষ। দেশে করোনা সংক্রমণ বাড়ার পর থেকেই ভারতীয় রেল এসি কামরাগুলিতে কম্বল, বালিশ এবং চাদর দেওয়া বন্ধ করে দিয়েছিল। একই সঙ্গে বগিগুলিতে পর্দার ব্যবহারও বন্ধ হয়ে যায়। চালানো হতো না এসিও। তবে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই ট্রেনে ভ্রমণকারীদের জন্য বিনামূল্যে কম্বল, চাদর ও বালিশ পরিষেবা চালু করে দেওয়া হল। রেল মন্ত্রক ও রেল বোর্ডের তরফ থেকে যৌথভাবে এমনটাই জানানো হয়েছে। 

 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল