‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: চ্যালেঞ্জটা ছুড়েছিলেন মমতাপন্থী তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা শুধুই গ্রহণ নয়, পাল্টা আলাদাভাবে চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কোনও রাখঢাক নয়। এবার অভিষেককে ডায়মন্ড হারবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু। আজ, শুক্রবার বারুইপুরে একটি জনসভা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই সরাসরি মমতাপন্থী সাংসদকে চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন। ৭ লক্ষ ভোটে জিতে সাংসদ। যেই বিধানসভায় দল হেরেছে তারপর ৬ মাস দেখা নেই অভিষেকের। নন্দীগ্রাম, ভবানীপুর হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ডায়মন্ড হারবারও হারবেন অভিষেক। ভোটে লড়ুন দম থাকলে। সাহস থাকলে আবার লড়ুন আমার বিরুদ্ধে, আবার হারাব। আগেরবার যত ভোটে জিতেছেন, তার থেকে বেশি ভোটে হারাব।’

ঘটনার সূত্রপাত গতকাল, বৃহস্পতিবার রাতে। রাজ্য পুলিশের একাংশের বিরুদ্ধে তোপ দাগেন কালীঘাটপন্থী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দলের কর্মীদের উপর অত্যাচার ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ করে সরাসরি পুলিশকে হুঁশিয়ারি দেন তিনি। ডায়মন্ড হারবারের সাংসদ কিছু পুলিশ আধিকারিককে দেখে নেওয়ার হুঁশিয়ারিও দেন। যার পাল্টা এদিন সকাল থেকে অভিষেকের বিরুদ্ধে তোপ দেগেই চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে জনতার দরবার পরে বারুইপুরের জনসভা থেকে অভিষেকের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘কলকাতায় আর কিছু করতে পারছে না তৃণমূল। একটা দল উঠে গেল। বিধানসভায় হারের ৯০ দিনের মধ্যে শেষ হয়ে গেল মমতা তৃণমূল। এখন নিজেদের পিঠ বাঁচাচ্ছে সিপিএম ও তৃণমূল। সিপিএম-মমতা তৃণমূল এখন এক হয়েছে।’

আরও পডুন: ছুরি নয়, তরোয়াল দিয়ে কেক কেটে জন্মদিন পালন, পুলিশের নজরে পড়তেই গ্রেফতার ৮

বক্তব্যের শেষে মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘বড় চোর জেলে যাবেই, চিন্তা নেই। ধৈর্য্য রাখুন, সময় দেখে সব করতে হয়।’ এখানে বড় চোর বলতে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছেন মুখ্যমন্ত্রী। তেমনটাই মত রাজনৈতিক মহলের।

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা