ধনতেরসের আগে একধাক্কায় ৪০ হাজার টাকা সস্তা রুপো, দাম কমল সোনার

গত মাসের শেষ ট্রেডিং দিন তথা ৩০ সেপ্টেম্বর, প্রতি কেজি রুপোর দাম ২,২৩,৭০৬ টাকায় বন্ধ হয়েছিল। কিন্তু শুক্রবার, ৩০ অক্টোবর, এই মূল্যবান ধাতুটি ১,৭৮,৯০০ টাকায় বন্ধ হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অক্টোবর শেষ, আজ নভেম্বরের শুরু। সামনেই আবার ধনতেরাস। কালী পুজো, আলোর উৎসব দিওয়ালি। সুতরাং মাসজুড়ে চলবে উৎসব। এমনিতেই সোনা-রুপোর যাই থাকুক না কেন, ধনতেরাসের সময় গহনার দোকানের ভিড় উপচে পড়ে গ্রাহকদের। এবার ধনতেরাসের আগেই সাপে বর হল গহনাপ্রেমীদের। মাসজুড়ে ৪০ হাজার টাকা দাম কমেছে রুপোর। ৩ হাজার টাকা সস্তা সোনা। যদিও অক্টোবর মাসজুড়ে এই মূল্যবান ধাতুগুলির দামে তীব্র পতন হয়েছে। শুধু মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে (MCX) নয়, দেশীয় বাজারেও সোনা-রুপোর দামে আমূল পরিবর্তন হয়েছে। অনেক সস্তায় লেনদেন হয়েছে। এক কেজি রুপোর দাম প্রায় ৪০ হাজার টাকা কমেছে।

জানা গিয়েছে, গত মাসের শেষ ট্রেডিং দিন তথা ৩০ সেপ্টেম্বর, প্রতি কেজি রুপোর দাম ২,২৩,৭০৬ টাকায় বন্ধ হয়েছিল। কিন্তু শুক্রবার, ৩০ অক্টোবর, এই মূল্যবান ধাতুটি ১,৭৮,৯০০ টাকায় বন্ধ হয়েছে। সুতরাং একমাসে প্রতি কেজি রুপোর দাম ৪৪,৮০৬ টাকা কমেছে। চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে রুপোর দাম ৪,২০,০৪৮ টাকায় পৌঁছে সর্বোচ্চ রেকর্ড ছুয়েছিল। যদিও এরপর থেকেই ক্রমাগত দাম কমছে রুপোর। বর্তমানে সর্বোচ্চ দাম থেকে প্রায় ২,৪১,১৪৮ টাকা কমে লেনদেন হচ্ছে রুপো। গত সপ্তাহে পাঁচ দিনে রুপোর দাম প্রায় ১৬,৮১৯ টাকা কমেছিল। এদিকে ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর দিল্লিতে রুপোর দাম ছিল প্রতি কেজি ২,২০,৪৩৫ টাকা, কিন্তু ৩০ অক্টোবর তা কমে ১,৮১,৩৪৪ টাকায় দারিয়েছেন। সুতরাং এক মাসে দেশীয় বাজারে রুপোর দাম প্রতি কেজিতে ৩৯,০৯১ টাকা কমেছে। সোনার দামেও পতন হয়েছে।

এমসিএক্স-এ সোনার দাম ৩০ সেপ্টেম্বর ১,৪৯,০৩৬ টাকায় বন্ধ হয়েছিল। কিন্তু অক্টোবর মাস শেষে সোনার দাম ১,৩৮,৪১৯ টাকায় নেমে এসেছে। অর্থাৎ মাসজুড়ে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১০,৬১৭ টাকা কমেছে। গত সপ্তাহের শেষ পাঁচ কার্যদিবসে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৩,৬০৫ টাকা কমে ১,৪২,০২৪ টাকায় দাঁড়িয়েছে। পাশাপাশি দেশীয় বাজারেও সোনার দরপতন হয়েছে। আইবিজেএ (IBJA)-এর তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ ট্রেডিং দিনে দিল্লির বাজারে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১,৪৭,৮৮৮ টাকা, কিন্তু ৩০ অক্টোবর সোনার দাম ১,৪০,০৫৪ টাকায় বন্ধ হয়েছে। সেই অনুযায়ী হিসাব করলে, প্রতি ১০ গ্রামে সোনার দাম ৭,৮৩৪ টাকা কমেছে। 

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ, মগরায় গ্রেফতার চার দুষ্কৃতী

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

পারিবারিক অশান্তির জের, বঁটি দিয়ে স্ত্রীকে টুকরো টুকরো করে কুপিয়ে খুন করল স্বামী

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

জলন্ধরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হানি সিংহের ভাইপো, কান্নায় ভেঙে পড়লেন গায়ক

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!

নিউটাউনে ফের ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর