‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: মতুয়াদের জননী বড় মা। পূজিত হোন তিনি, সেই বড়-মার নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, রবিবার মতুয়াগড় ঠাকুরনগরে গিয়েছিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই মতুয়াদের জন্য একগুচ্ছ ঘোষণা করেন তিনি। তাতেই মুখ্যমন্ত্রী বলেন, ‘চাঁদপাড়া স্বাস্থ্যকেন্দ্রকে আরও উন্নত করব। ১০০ বেডের করা হবে। ওই স্বাস্থ্যকেন্দ্র বড়-মার নামে তৈরি করব।’

শুধুই তাই নয়, মুখ্যমন্ত্রী এদিন মতুয়াদের পাশে দাঁড়িয়ে বলেন, ‘এই সরকার আপনাদের সরকার। ৭০টা বিধানসভা আছে, যেখানে মতুয়ারা আমাদের নির্বাচিত করেছে। নিশ্চিন্তে থাকুন, শিলিগুড়িতে অমিত শাহজি তিন দিন বৈঠক করেছেন। গুজরাত, রাজস্থান সব রাজ্যকে সিএএ পাওয়ার দিয়ে দিয়েছি। এই রাজ্যে তৃণমূল বিরোধিতা করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ-র বিরোধিতা করেছিল। ঠাকুর ওনাকে ক্ষমা করেনি। তৃণমূল আর নেই ক্ষমতাতে। বাংলাদেশে পালাবদলের পর অনেক মতুয়া সহ হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। এই কথা মোদিজির কানে পৌঁছনোর পর মমতার পুলিশ বেছে বেছে হিন্দুদের জেলে পুরছিল। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর অমিত শাহজি বলে দিয়েছিলেন, ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত যারা প্রাণ বাঁচাতে বাংলাদেশ ছেড়ে ভারতে প্রবেশ করেছেন, তাদের কোনও পুলিশ স্পর্শ করবে না। আপনাদের একটা কাজ করতে হবে, বনগাঁ-বারাসাত-রানাঘাট সহ যদি কোনও জেলে মতুয়া শরণার্থীরা বিনা বিচারে তৃণমূল সরকারের অত্যাচারে জেলে থেকে থাকেন। সেই তালিকা দিন। প্রত্যেককে সসম্মানে জেল থেকে বের করে যোগীজির মতো জমি দেব, বাড়িও করে দেব।’

আরও পডুন: অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ, মগরায় গ্রেফতার চার দুষ্কৃতী

মতুয়াদের নাগরিকত্ব পাওয়া নিয়েও এদিন বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘৩১ ডিসেম্বরের মধ্যে শুনানি শেষ করে সকলকে সিএএ সার্টিফিকেট প্রদান করব। সবাই এসসি সার্টিফিকেটও পাবে। এরপর থাকল ভোটার তালিকায় নাম তোলার কাজ। আগামী বছরের জানুয়ারি মাসে সিএএ সার্টিফিকেট প্রাপকদের ভোটার তালিকায় নাম তোলার জন্য আমরা কমিশনকে বলব। মতুয়ারা যাতে ভোটাধিকার পায় সেই ব্যবস্থা করব।’

ধনতেরসের আগে একধাক্কায় ৪০ হাজার টাকা সস্তা রুপো, দাম কমল সোনার

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ, মগরায় গ্রেফতার চার দুষ্কৃতী

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

পারিবারিক অশান্তির জের, বঁটি দিয়ে স্ত্রীকে টুকরো টুকরো করে কুপিয়ে খুন করল স্বামী

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

জলন্ধরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হানি সিংহের ভাইপো, কান্নায় ভেঙে পড়লেন গায়ক

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!