বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  কথাতেই আছে, ‘যে রাঁধে, সে চুলও বাঁধে।’ একসময় সমাজে প্রচলিত ধারণা ছিল, মেয়েদের প্রধান দায়িত্ব সংসার সামলানো, রান্নাবান্না করা আর পরিবারের দেখভাল করা। কিন্তু সময় বদলেছে, বদলেছে মেয়েদের পরিচয়ও। আজ আর মেয়েদের দায়িত্বের গণ্ডি চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই। রান্নাঘর থেকে রাজনীতির ময়দান, ঘর সামলানো থেকে দেশ পরিচালনা প্রতিটি ক্ষেত্রেই নিজেদের দক্ষতার প্রমাণ দিচ্ছেন তাঁরা। আর এবার রাজনীতির ময়দানে আরও এক ইতিহাস তৈরির অপেক্ষা।  বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গণনার প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা। তিনি হতে চলেছেন বুলগেরিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট। 

রবিবার (১ নভেম্বর) প্রকাশিত বিভিন্ন সমীক্ষা সংস্থার প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ৫৮ শতাংশ ভোট পেয়েছেন তিনি। অন্যদিকে, তাঁর প্রতিদ্বন্দ্বী তথা প্রাক্তন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আন্দ্রে গিউরভের ঝুলিতে গিয়েছে প্রায় ৩৮ শতাংশ ভোট। এই ব্যবধান বজায় থাকলে বুলগেরিয়ার ইতিহাসে প্রথম নির্বাচিত মহিলা প্রেসিডেন্ট হওয়ার নজির গড়বেন ৬২ বছর বয়সি ইয়োতোভা। প্রাথমিক ফলাফলে পিছিয়ে পড়ার পরই পরাজয় কার্যত মেনে নিয়েছেন গিউরভ। তাঁর বক্তব্য, দেশের নাগরিকরা যেভাবে ভোট দিয়েছেন, সেটাই তাঁদের গণতান্ত্রিক সিদ্ধান্ত। তাই সেই রায় মেনে নিতে হবে। যদিও নির্বাচনের চূড়ান্ত সরকারি ফলাফল সোমবারের (২ নভেম্বর) আগে প্রকাশিত হওয়ার সম্ভাবনা নেই। 

আরও পড়ুন: টিকিট না পেয়ে ভোটের আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক

এই নির্বাচনে ইয়োতোভার পাশে রয়েছে প্রধানমন্ত্রী রুমেন রাদেভের রাশিয়াপন্থি হিসেবে পরিচিত প্রগ্রেসিভ বুলগেরিয়া পার্টি। গত এপ্রিলের সংসদ নির্বাচনে ২৪০টি আসনের মধ্যে ১৩১টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল দলটি। ফলে প্রেসিডেন্ট নির্বাচনকে দলের রাজনৈতিক প্রভাব যাচাইয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবেই দেখছিলেন পর্যবেক্ষকরা। উল্লেখ্য, গত জানুয়ারিতে প্রেসিডেন্টের পদ ছেড়ে সংসদ নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন রাদেভ। এরপরই ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পান ইয়োতোভা। এবার সরাসরি নির্বাচনের মাধ্যমে সেই পদে নিজের জায়গা পাকা করার লড়াইয়ে নেমেছেন তিনি।  

মর্মান্তিক! রাজস্থানে বাড়ি তৈরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট শ্রমিকের মৃত্যু

‘আমাদের একা থাকতে দিন’, মেয়ের ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক নিয়ে মুখ খুললেন সঞ্জয় গুপ্তের স্ত্রী

সকালের জলখাবারে স্বাদবদল! বাড়িতেই বানান চিজি বেকড অমলেট, রইল সহজ রেসিপি

দীপাবলিতে ঘর সাজাতে খরচ হবে নামমাত্র, ময়দা দিয়ে বাড়িতেই বানান রঙিন প্রদীপ

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় আরও বিপাকে নোরা, অভিনেত্রীর আচরণে ক্ষুব্ধ আদালত

আমির খান-ভিকি কৌশলকে হারিয়ে ৮০০ কোটি টাকা আয় রজনীকান্তের

চোর সেজে বিশ্বকাপ হাতে হাজির মেসি-ভক্ত, ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় তুমুল হইচই

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

টিকিট না পেয়ে ভোটের আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক

ইংল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার টিমে জায়গা পেলেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, কে তিনি?