‘আমাদের একা থাকতে দিন’, মেয়ের ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক নিয়ে মুখ খুললেন সঞ্জয় গুপ্তের স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত হয়েছেন বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয় গুপ্ত। জানা গিয়েছে, শৌচাগারে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। ‘কাঁটে’, ‘কাবীল’, ‘জিন্দা’, ‘মুসাফির’, ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’-র মতো একাধিক ছবি নির্মাণ করেছেন এই পরিচালক। স্বাভাবিকভাবেই তাঁকে হারিয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁর পরিবার। এমন আবহেই পরিচালকের মেয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছে। ভিডিওটি সঞ্জয় গুপ্তের মৃত্যুর দিনের। যখন পরিচালককে শেষ বিদায় জানাতে তাঁর বাড়িতে একে একে বলিউড তারকারা উপস্থিত হচ্ছিলেন, তখনই সঞ্জয় গুপ্তের মেয়েকে গাড়ির ভিতর থেকে পাপারিজ্জিদের সঙ্গে খারাপ আচরণ করতে দেখা যায়। পাপারিজ্জিদের লক্ষ্য করে তাঁকে মধ্যমা আঙুল তথা ‘মিডল ফিঙ্গার’ দেখাতে দেখা যায়, যেটিকে প্রকৃত অর্থে ‘Fuck’ তথা অশ্লীলতার সমান। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কটাক্ষের শিকার হচ্ছেন সঞ্জয় গুপ্তের মেয়ে। এবার এই ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানালেন সঞ্জয় গুপ্তের স্ত্রী অনুরাধা লেখা গুপ্ত।

তিনি জানালেন, ‘আমরা আমাদের সন্তানদের সবসময় প্রচারের আলো থেকে আড়ালে রেখেছি। পাপারাজ্জি সংস্কৃতি থেকে দূরে ওঁরা বড় হয়েছে। তাই  পাপারাজ্জিদের আকস্মিক হস্তক্ষেপ ওদের মর্মাহত করেছে। আমাদেরকে একটু বাঁচতে দিন। এমন কঠিন সময়ে আমাদের পরিবারের গোপনীয়তা রক্ষার জন্য অনুরোধ করছি। আমাদের জীবনের একটি অংশ চিরতরে হারিয়ে গিয়েছে। এই ক্ষতি কখনই পূরণ হবে না। হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে সঞ্জয় গুপ্তের মৃত্যু হয়েছে। সঞ্জয় ওঁর সন্তানদের খুব ভালবাসতেন। বাবার এই আকস্মিক মৃত্যুতে সন্তানরা শোকে মুহ্যমান। তাই সেদিন শোকের সময়ে গণমাধ্যমকে চারপাশে দেখে তারা ভয় পেয়ে গিয়েছিল। দুঃখ ও কষ্টের সময়ে শিশুরা গণমাধ্যমের প্রতি এমন প্রতিক্রিয়া দেখাতেই পারে। এতে যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি দুঃখিত। আমি গণমাধ্যমকে অনুরোধ করছি, আমাদের সন্তানদের একা থাকতে দিন। ওই ভিডিওগুলি মুছে দিন।’

যদিও মুম্বইতে পাপারিজ্জিদের উপর তারকাদের এই বিতৃষ্ণা প্রথম নয়, তাঁদের সমস্ত কিছুতে হস্তক্ষেপে মাঝে মধ্যেই মেজাজ হারিয়ে ফেলেন তারকারা। সেই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়। পাপারিজ্জিদের সঙ্গে খারাপ আচরণের জন্যে খ্যাত অভিনেত্রী জয়া বচ্চন। 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য