‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

Share:

নিজস্ব প্রতিনিধি: থানায় থানায় কালীপুজো করার পক্ষে সওয়াল করে নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিলেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। সিউড়িতে পুলিশের এক অনুষ্ঠানে তাঁর এই প্রস্তাব ঘিরে শুরু হয়েছিল সমালোচনা। এবার সেই মন্তব্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে নিশানা করলেন তিনি। তাঁর দাবি, থানায় কালীপুজো করা পুলিশের দীর্ঘদিনের সংস্কৃতির অংশ।

জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য, রাজ্যের বিভিন্ন থানায় বহু বছর ধরেই কালীপুজোর প্রচলন রয়েছে। এটি কোনও নতুন রীতি নয়, বরং পুলিশি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে। নিজের বক্তব্যের সমর্থনে সংবিধানের তৃতীয় তফসিল অনুযায়ী মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার প্রসঙ্গও টানেন তিনি। মন্ত্রী বলেন, সংবিধানের প্রতি আস্থা ও আনুগত্য প্রকাশের শপথ তিনি ঈশ্বরের নামেই নিয়েছেন। তাঁর প্রশ্ন, ঈশ্বরের প্রতি বিশ্বাসের কথা স্বীকার করে শপথ নেওয়ার পর থানায় কালীপুজো নিয়ে আপত্তি কেন থাকবে? এই প্রসঙ্গেই বাম আমলের দুই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন জগন্নাথ। তাঁর অভিযোগ, জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের সময়ে থানায় কালীপুজো নিয়ে কোনও আপত্তি ওঠেনি। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য আলাদা সংখ্যালঘু দফতর গঠনের পর থানায় কালীপুজো বন্ধ করার চেষ্টা করেছিলেন। তাঁর দাবি, রাজনৈতিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দক্ষিণ ২৪ পরগনায় কালীমূর্তিকে প্রিজন ভ্যানে তোলার ঘটনার কথাও উল্লেখ করেন উচ্চ শিক্ষামন্ত্রী। তাঁর বক্তব্য, গত কালীপুজোয় মা কালীর মূর্তিকে পুলিশ প্রিজন ভ্যানে তুলেছিল। সেই ঘটনার জন্যই এবারে থানায় থানায় পুজোর আয়োজন করে পুলিশকে প্রায়শ্চিত্ত করতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার প্রতিষ্ঠার পর পুলিশের এই দায়িত্ব পালন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। জগন্নাথের  দাবি, বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে পুজোয় বাধা দেওয়ার চেষ্টা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কালীমূর্তিকে প্রিজন ভ্যানে তোলার ঘটনায় প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘থানায় পুজোর আয়োজনের মাধ্যমেই সেই ভুলের প্রায়শিত্ত করা সম্ভব।’ 

মর্মান্তিক! রাজস্থানে বাড়ি তৈরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট শ্রমিকের মৃত্যু

‘আমাদের একা থাকতে দিন’, মেয়ের ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক নিয়ে মুখ খুললেন সঞ্জয় গুপ্তের স্ত্রী

সকালের জলখাবারে স্বাদবদল! বাড়িতেই বানান চিজি বেকড অমলেট, রইল সহজ রেসিপি

দীপাবলিতে ঘর সাজাতে খরচ হবে নামমাত্র, ময়দা দিয়ে বাড়িতেই বানান রঙিন প্রদীপ

২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় আরও বিপাকে নোরা, অভিনেত্রীর আচরণে ক্ষুব্ধ আদালত

আমির খান-ভিকি কৌশলকে হারিয়ে ৮০০ কোটি টাকা আয় রজনীকান্তের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

চোর সেজে বিশ্বকাপ হাতে হাজির মেসি-ভক্ত, ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় তুমুল হইচই

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

টিকিট না পেয়ে ভোটের আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক

ইংল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার টিমে জায়গা পেলেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, কে তিনি?