মর্মান্তিক! রাজস্থানে বাড়ি তৈরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট শ্রমিকের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি রাস্তা নির্মাণের সময় ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৮ শ্রমিক। দগ্ধ হয়ে আরও ৩ শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে, রাজস্থানের ঝুনঝুনুতে। জানা গিয়েছে, আজ, সোমবার (২ নভেম্বর) সকালে ছাপোলি গ্রামে কদম কুন্ডের দিকে রাস্তা নির্মাণের কাজ চলছিল। ঘটনার সময়ে, কনক্রিট বা পাথর মেলানোর কাজে ব্যবহৃত মিক্সার মেশিনটি স্থানান্তরের কাজ করছিলেন শ্রমিকরা।

আচমকাই মিক্সার মেশিনের উপরের অংশটি ১১ হাজার ভোল্টের হাই-টেনশন বৈদ্যুতিক তারকে স্পর্শ করে। সঙ্গে সঙ্গে গোটা মেশিনে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। তাতেই আটকে যান কর্মরত শ্রমিকরা। মুহূর্তেই ছটফট করতে করতে মারা যান ৮ শ্রমিক। তিনজন গুরুতর আহত হন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। এমন মর্মান্তিক ঘটনায় হাহাকার পড়ে গিয়েছে গোটা গ্রামে। পাশপাশি বিদ্যুৎ লাইনের কাছে নির্মাণ কাজের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। নির্মাণস্থলের শ্রমিকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্রের খবর, ঘটনার সময়ে নিহত শ্রমিকরা যে যার কাজে ব্যস্ত ছিলেন। তাই আচমকাই বিদ্যুৎ ছড়িয়ে পড়ায় তাঁরা চিৎকার চেঁচামেচির সুযোগ পাননি।

এই আকস্মিক দুর্ঘটনায় ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। নিহতদের পরিবার কান্নায় ভেঙে পড়েছে। ঘটনার পরেই স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছয় এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে এলাকাটি ঘিরে ফেলে। নিহতদের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা জানতে ঘটনাস্থল পরিদর্শন করছে। এলাকার সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার দফতর থেকে এই দুর্ঘটনার খোঁজখবর নেওয়া হয়েছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

‘আমাদের একা থাকতে দিন’, মেয়ের ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক নিয়ে মুখ খুললেন সঞ্জয় গুপ্তের স্ত্রী

সকালের জলখাবারে স্বাদবদল! বাড়িতেই বানান চিজি বেকড অমলেট, রইল সহজ রেসিপি

দীপাবলিতে ঘর সাজাতে খরচ হবে নামমাত্র, ময়দা দিয়ে বাড়িতেই বানান রঙিন প্রদীপ

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় আরও বিপাকে নোরা, অভিনেত্রীর আচরণে ক্ষুব্ধ আদালত

আমির খান-ভিকি কৌশলকে হারিয়ে ৮০০ কোটি টাকা আয় রজনীকান্তের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

চোর সেজে বিশ্বকাপ হাতে হাজির মেসি-ভক্ত, ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় তুমুল হইচই

মর্মান্তিক! রাজস্থানে বাড়ি তৈরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট শ্রমিকের মৃত্যু

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

টিকিট না পেয়ে ভোটের আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক

ইংল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার টিমে জায়গা পেলেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, কে তিনি?

ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে যুবতীকে গণধর্ষণ, মিনাখাঁয় গ্রেফতার ২