ভারতীয় রেলে ১২১৫টি স্টেশন মাস্টার পদে কর্মী নিয়োগ, আজই করুন আবেদন!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড স্টেশন মাস্টার পদের জন্য অনলাইন আবেদনপত্র আহ্বান করেছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আরআরবি-র অফিসিয়াল পোর্টাল rrbapply.gov.in-এর মাধ্যমে তাদের আবেদন জমা দিতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১২১৫টি শূন্যপদ পূরণ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

অনলাইন আবেদনের শেষ তারিখ: ২৫ নভেম্বর, ২০২৬

আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২৭ নভেম্বর, ২০২৬

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduation) বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে।

কীভাবে আবেদন করবেন?

১. প্রথমে আরআরবি-র আবেদন পোর্টাল rrbapply.gov.in-এ যান।
২. হোম পেজে থাকা ‘Station Master registration’ লিঙ্কে ক্লিক করুন।
৩. নতুন পেজে প্রয়োজনীয় তথ্য দিয়ে নাম নথিভুক্ত (Register) করুন।
৪. রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আবেদনপত্রটি (Application form) পূরণ করুন।
৫. নির্ধারিত আবেদন ফি অনলাইন মাধ্যমে জমা দিন।
৬. সাবমিট করে কনফার্মেশন পেজটি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট করে রাখুন।

নির্বাচন পদ্ধতি

কম্পিউটার ভিত্তিক পরীক্ষা,কম্পিউটার ভিত্তিক অ্যাপটিটিউড টেস্ট,নথিপত্র যাচাইকরণ (DV) এবং স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। পরীক্ষার সময়সীমা ১২০ মিনিট এবং মোট ১০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর কাটা যাবে। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ₹৫০০।মহিলা, রূপান্তরকামী, প্রাক্তন সেনাকর্মী এবং SC/ST/সংখ্যালঘু ও ইবিসি (EBC) প্রার্থীদের জন্য আবেদন ফি ₹২৫০।

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

নারকীয় কাণ্ড! মায়ের লিভ-ইন পার্টনারের হাতে খুন ৫ বছরের শিশু

জল নয়, ৪৮ বছর ধরে ভরসা শুধু কোক! ৯৬ বছরেও দিব্যি কর্মব্যস্ত ধনকুবের ওয়ারেন বাফেট

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত ১

রাঁধুনিকে ধর্ষণের পর গর্ভপাতে বাধ্য করার অভিযোগ, পলাতক মিশনারি স্কুলের অধ্যক্ষ

শুধু ধূমপান নয়! অধূমপায়ী মহিলাদের মধ্যে বাড়ছে ফুসফুসের ক্যানসার

১২০ কিমি বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু, ব্যাপক ঝড়বৃষ্টি অন্ধ্রে

মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

মধ্যরাতে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলায় কখন শুরু দুর্যোগ?

জনগণনার প্রভাব! পিছোতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, কবে হবে পরীক্ষা?

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা