‘অনুুপ্রবেশকারীদের ভোটার কার্ড দিয়েছিল তৃণমূল,’ শহরে এসে বললেন স্মৃতি ইরানি

Share:

নিজস্ব প্রতিনিধি: সল্টলেকে বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচিতে যোগ দিতে এসেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপি নেত্রী। তিনি জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছিল তৃণমূল। অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার কার্ডও বানিয়ে দিত রাজ্যের প্রাক্তন শাসক দল।’

তবে এদিন শুধুই তৃণমূল নয়, কংগ্রেসের বিরুদ্ধেও তোপ দেগেছেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। তিনি বলেছেন, ‘কংগ্রেস আগেও হারতো। এখন হেরে কমিশনকে দোষ দিচ্ছে। ২০১৪ থেকে হারতেই আসছে কংগ্রেস। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশে দীর্ঘবছর সরকারে নেই কংগ্রেস। তখন তো এসআইআর হয়নি। তাহলে ক্ষমতাতে আসতে পারেনি কেন কংগ্রেস? এখন ভোটে জিততে পারছে না তাই কমিশন ও এসআইআর-কে দোষ দিচ্ছে। আসলে কংগ্রেসের দুর্বল সংগঠনের জন্যই এই অবস্থা। কংগ্রেস আগে থেকেই নির্বাচন হারছে। এবার কমিশনকে দোষ দিচ্ছে। ২০২৪ সালে জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনারই ছিলেন না। তারপরেও ভোটে হেরেছেন। রাহুল গান্ধি লন্ডনে গিয়ে বলছেন মোদিকে হারাতে চান। কংগ্রেসের নেতারা জর্জ সোরোসের সঙ্গে বৈঠক করে ভারতে সরকার ফেলার চেষ্টা করছে।’

আরও পডুন: পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে ঘিরে উত্তপ্ত ইসলামপুর, লাঠিচার্জ পুলিশের

অনুপ্রবেশকারী ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তোপ দেগেছেন স্মৃতি ইরানি। তিনি বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ভোটার লিস্টে অবৈধ অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া হয়েছে। কিন্তু সেই বিষয়ে এখানে আন্দোলন না করে, দিল্লি যাচ্ছেন। উনি এখন দিল্লিতে গিয়ে আন্দোলন করছেন।’

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

মাটির তলায় আস্ত গ্রাম! বসবাস কয়েক হাজার মানুষের, জানেন কোথায়?

কালীপুজো ও দীপাবলি উপলক্ষে শিয়ালদহ ডিভিশনে বাড়তি লোকাল ট্রেন, জানুন সময়সূচি

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

১০০ টাকায় এক কেজি চিকেন! সকাল থেকে রাত উপচে পড়া ভিড়

গাড়ি পিছিয়ে নিতে গিয়েই বিপত্তি! স্ত্রীকে পিষল স্বামী

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী

আন্দোলনের মধ্যে স্বস্তির খবর! বেতন বাড়ছে পোশাক শ্রমিকদের! কবে মিলবে বাড়তি টাকা?

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

চলছিল ক্লাস, আচমকাই মেঝেতে লুটিয়ে পড়ে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রীর

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বিরাটের হাফ সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে হেলায় হারাল ভারত

ঘরেই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির নারকেল-পোস্ত কাতলা, রইল রেসিপি

সুস্বাদু নিরামিষ পদের তালিকায় রাখুন ডাব-মালাই ছানা, বানিয়ে ফেলুন সহজেই

পন্টিংয়ের রেকর্ড ভেঙে ওয়ানডেতে ইতিহাস গড়লেন বিরাট