আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা আয়ুষ্মান খুরানা ও তুষার কাপুরকে হুমকি দিয়ে গ্রেফতার বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মী। তাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও বেঙ্গালুরু পুলিশ। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ, লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নাম ভাঙিয়ে আয়ুষ্মান ও তুষারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চেয়ে হুমকি ফোন করেছিল অভিযুক্ত।

অভিযুক্ত যুবকের নাম বৈভব মিশ্র। এমনটাই জানিয়েছে পুলিশ। কুখ্যাত লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নাম ভাঙিয়ে সে বলিউডের কয়েকজন অভিনেতাকে হুমকি ফোন করেছিল। হুমকির অডিও বার্তাও পাঠিয়েছিল গ্রেফতার যুবক। এমনটাই অভিযোগ। সে হুমকি দিয়ে অর্থ দাবি করার পাশাপাশি অভিনেতাদের ভয় দেখানোর জন্যই বিষ্ণোই গোষ্ঠীর সদস্যদের নাম উল্লেখ করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জেনেছেন তদন্তকারীরা। আদপে তার সঙ্গে বিষ্ণোই গোষ্ঠীর কোনও সম্পর্ক নেই বলেই দাবি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের। যদিও সবটাই খতিয়ে দেখা হচ্ছে। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ট্রানজিট রিমান্ডে ধৃতকে বেঙ্গালুরু থেকে নিয়ে আসছে।

আরও পডুন: জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

টাইগার শ্রফের উপর হামলার ঘটনার পর থেকেই তৎপর রয়েছে মুম্বই পুলিশ। বলিউডের কোনও অভিনেতার উপর হামলা বা হুমকি সংক্রান্ত কোনও ঘটনা ঘটলে দ্রুত তদন্ত করা হচ্ছে। কিছুদিন আগেই অভিনেতা তুষার কাপুরকে পাঁচ কোটি টাকা চেয়ে ফোন করেছিলেন ধৃত ব্যক্তি। তারপরে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কাছে অভিযোগ জানিয়েছিলেন তুষার। একই ঘটনা ঘটে আয়ুষ্মান খুরানার কাছে। সেই দুটি মামলার তদন্ত করতে গিয়েই বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মীর হদিশ পায় তদন্তকারীরা।

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক