জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্য নির্বাচন কমিশনার ও অন্য়ান্য কমিশনারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও জাতীয় নির্বাচন কমিশনকে একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আজ, বুধবার নোটিস পাঠিয়েছে দেশের শীর্ষ আদালত। ২০২৩ সালে নির্বাচন কমিশনারদের নিয়োগ ও সুরক্ষা সংক্রান্ত আইনে পরিবর্তন করা হয়েছিল। যার মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনারকে রাষ্ট্রপতির মতো বিশেষ আইনি সুরক্ষা বা রক্ষাকবচ দেওয়া হয়েছে। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি, এই সুরক্ষার ফলে চাইলেই তাঁর বিরুদ্ধে সহজে আইনি পদক্ষেপ বা তদন্ত করা সম্ভব হচ্ছে না কোনও সংস্থার তরফে। সেই সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে। সেই মামলার শুনানিতেই এদিন নোটিস জারি করেছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনা।

আরও পডুন: আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে আটক তথ্যপ্রযুক্তি কর্মী

নোটিসে সুুপ্রিম কোর্টের তরফে জ্ঞানেশ কুমার ও নির্বাচন কমিশনের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে এই বিশেষ রক্ষাকবচ কেন তাঁদের দেওয়া হবে? এর ফলে সংবিধানের ষোড়শ অধ্যাদেশের ধারা লঙ্ঘন হচ্ছে কিনা তাও হলফনামা আকারে জমা দিতে বলা হয়েছে শীর্ষ আদালতের তরফে। সংসদের উভয়কক্ষে গত বছর এই আইনটি প্রণয়ন করা হয়েছিল। যার মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের তাঁদের দায়িত্ব পালনকালে গৃহীত সিদ্ধান্ত বা সম্পাদিত কাজ করতে গিয়ে আইনি বাধার মুখে পড়তে হবে না। মামলাকারী, সমাজকর্মী ও আইনজীবী অরুণ কুমার আগরওয়াল যুক্তি দিয়েছেন যে, এই বিধানটি কোনও ব্যতিক্রম ছাড়াই দায়মুক্তি প্রদান করে। এই রক্ষাকবচ দেওয়ার পিছনে কোনও নির্দিষ্ট যুক্তি নেই। মামলাকারীর আরও যুক্তি, এই ধরনের সামগ্রিক সুরক্ষা মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের দিলে সাধারণ নাগরিকদের সমস্যা হতে পারে। কারণ কোনও ব্য়ক্তি আর তাঁদের বিরুদ্ধে প্রয়োজনে দেওয়ানি ও ফৌজদারি পদক্ষেপ করতে পারবেন না। নির্বাচন কমিশনের স্বাধীনতা রক্ষার অর্থ এই হতে পারে না যে, এর সদস্যদের আইনি রক্ষাকবচ দেওয়া হবে। সুপ্রিম কোর্টে এই যুক্তিই দেন মামলাকারী। তার ভিত্তিতেই সুপ্রিম কোর্ট নোটিস জারি করেছে।

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক