তুলির টানে স্বাবলম্বী কৃষ্ণনগরের প্রজোতি, বড়মা থেকে শুরু করে শ্যামাসুন্দরী, সবেতেই নিখুঁত কাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: ইচ্ছা আর শিল্পভাবনা থাকলে চার দেওয়ালের সীমানা পেরিয়েও যে বিশ্বমঞ্চে পৌঁছানো যায় এবং নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের হাল ধরা যায়। তা প্রমাণ করে দেখিয়েছেন নদিয়ার কৃষ্ণনগরের তরুণী প্রজোতি গড়াই। কৃষ্ণনগর নতুনবাজারের বাসিন্দা প্রজোতি পেশায় একজন অঙ্কন শিল্পী। ঘরোয়া পরিবেশেই রঙের তুলি আর নানা উপকরণ নিয়ে তিনি গড়ে তুলছেন অভিনব সব শিল্পসামগ্রী। নিজের দক্ষতায় তৈরি এসব হস্তশিল্প অনলাইনে বিক্রি করে তিনি আজ কেবল অর্থনৈতিকভাবে সম্পূর্ণ স্বাবলম্বীই নন, সংসারে বাবার পাশেও শক্ত হাতে ভরসা হয়ে দাঁড়িয়েছেন। ছোটবেলা থেকেই আঁকাআঁকির প্রতি ভালবাসা ছিল প্রজোতির।

পরবর্তীতে সেই শখকেই পেশায় রূপান্তরের সিদ্ধান্ত নেন তিনি। মাটির পাত্র, ক্যানভাস কিংবা পুজোয় ব্যবহৃত কুলো। তাঁর হাতের ছোঁয়ায় সবই হয়ে উঠছে দৃষ্টিনন্দন শিল্পকর্ম। উৎসবের মরশুমে তাঁর কাজের চাহিদা এখন তুঙ্গে। কালীপুজো উপলক্ষ্যে তিনি কুলোর উপর ফুটিয়ে তুলেছেন মা কালীর বিভিন্ন রূপ। এছাড়াও কলকাতার ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী কালী ঠাকুরের রূপ ক্যানভাস বোর্ডে দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন তিনি।

আরও পডুন: জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

প্রজোতির এই শিল্পকর্মের খ্যাতি শুধু নদিয়া বা বাংলার মধ্যেই সীমাবদ্ধ নেই। সুদূর আমেরিকাতেও তার আঁকা সামগ্রীর বরাত পৌঁছেছে এবং সেখানে তা পাঠানো হচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে তিনি তৈরি করছেন ট্রেন্ডিং বড়মার কাঠের গাছকৌটো, যার চাহিদাও বিপুল। পাশাপাশি দীপাবলির জন্য তৈরি করেছেন ১৪টি প্রদীপের বিশেষ সেট (১৩ টি সাধারণ ও একটি পঞ্চপ্রদীপ)। পণ্যের মান অনুযায়ী দামও রেখেছেন সাধ্যের মধ্যে। ছোট কুলো ৩০০ টাকা থেকে শুরু, বড় কুলো ও গাছকৌটো ৫০০ টাকা এবং প্রদীপের সেট মিলছে মাত্র ১৬৫ টাকায়। বর্তমানে ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে তিনি নিজস্ব ব্যবসার এক নতুন দিগন্ত খুলেছেন। সেখান থেকেই মিলছে দেশ-বিদেশের প্রচুর অর্ডার। প্রজোতির কথায়, পড়াশোনার পাশাপাশি বা নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে যে কোনও মেয়েই এভাবে ঘরে বসে ব্যবসা করে আত্মনির্ভর হতে পারে এবং নিজের পরিবারকে আর্থিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। কন্যাদায় নয়, বরং পরিবারের অর্থনৈতিক স্তম্ভ হয়ে ওঠা এই যুবতী আজ কৃষ্ণনগর তথা সমগ্র বাংলার যুব প্রজন্মের কাছে এক উজ্জ্বল অনুপ্রেরণা।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই