দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি:  দীপাবলির উৎসবের আবহেই রাজধানী দিল্লিতে ভয়াবহ দুর্ঘটনা। ফের বহুতল ভেঙে বিপর্যয়। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন অনেকেই। বাড়ি ভেঙে পড়ার পরেই এলাকাজুড়ে প্রবল আতঙ্ক ছড়িয়েছে। শুরু হয়েছে উদ্ধার কাজ।   

জানা গিয়েছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে পুরানো দিল্লির চাওরি বাজারে একটি তিনতলা  নির্মীয়মান ভবন ধসে পড়ে। সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ চাওরি বাজার মেট্রো স্টেশনের কাছে  সিতারা গলি থেকে ঘটনাটির খবর পাওয়া যায়।  উদ্ধারকারী  দল, গাড়ি সহ অন্তত ছয়টি ফায়ার ইউনিটকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আলোর উৎসবের আগে  চাঁদনি চক এবং চাওরি বাজারের মতো পাইকারি বাজারগুলিতে ক্রেতাদের ব্যাপক সমাগম হয়। সেখানে এই ঘটনায় স্বাভাবিক ভাবেই বেড়েছে উদ্বেগ। 

আরও পড়ুন: মৃত্যুর পরেও সঙ্গ পেতে মায়ের কবরের পাশেই নিজের কবর খুঁড়ে রাখল সন্তান 

তবে ঠিক কতজন ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। কী কারণে নির্মীয়মাণ বাড়িটি ভেঙে পড়ল, তা নিয়েও বিস্তারিত তথ্য সামনে আসেনি। আপাতত উদ্ধারকাজের দিকেই নজর প্রশাসনের।  অন্যদিকে, চাঁদনি চকে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি)-এর মালিকানাধীন ১৬০ বছরেরও বেশি পুরোনো ঐতিহ্যবাহী টাউন হলটিও ধসে পড়েছে বলে বুধবার জানা গিয়েছে। ভবনটির সামনের দিক, প্রথম তলা, ছাদ, প্রধান প্রবেশদ্বারের বারান্দার দেয়াল এবং তার উপরে বসানো ঘড়িটি ভেঙে পড়েছে। উল্লেখ্য, গত মাসে দিল্লির সীমাপুরি এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে দুই শিশুসহ চারজন নিহত হয়ে ছিলেন। তারপরেই ফের এই ঘটনা ঘটল। 

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী