মৃত্যুর পরেও সঙ্গ পেতে মায়ের কবরের পাশেই নিজের কবর খুঁড়ে রাখল সন্তান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সময়ের নিয়মে হারিয়ে যায় কাছের মানুষ, থেমে যায় একসঙ্গে পথচলা, কিন্তু মনের গভীরে রয়ে যায় তাঁদের অস্তিত্ব। বিশেষ করে মায়ের সঙ্গে সন্তানের যে আত্মিক বন্ধন, তা কখনও ছিন্ন হয় না। বিহারের এক ব্যক্তির কাহিনি যেন সেই চিরন্তন সত্যকেই নতুন করে সামনে আনল। মাকে হারিয়েছেন বহু বছর আগে, তবু আজও তাঁকে ছেড়ে থাকার কথা ভাবতে পারেন না  তিনি। তাই জীবনের শেষ ঠিকানাটুকুও মায়ের কাছেই তৈরি করে রেখেছেন ওই ব্যক্তি । 

বিহারের গোপালগঞ্জ জেলার বরৌলি ব্লকের বলহা গ্রামের বাসিন্দা মনজুর হাসান। মায়ের প্রতি গভীর ভালবাসা থেকেই জীবিত অবস্থায় নিজের কবর খুঁড়ে রেখেছেন মনজুর। তবে নিজের জন্য আলাদা কোনও জায়গা নয়, তাঁর ইচ্ছে মৃত্যুর পরেও যেন মায়ের পাশেই থাকতে পারেন, তাই মায়ের কবরের পাশেই নিজের কবর খুঁড়ে রেখেছেন তিনি। মনজুরের মা শাহ শাহরবানো হাসনি ১৯৯৯ সালের জুন মাসে প্রয়াত হন। ছোটবেলা থেকেই মা সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। মনজুরের কথায়, জীবনের কঠিন সময়েও মায়ের পাশে থাকলে সব সমস্যাই যেন সহজ হয়ে যেত। মায়ের মৃত্যুর পর সেই আশ্রয় হারিয়ে গভীর শূন্যতা তৈরি হয় তাঁর জীবনে। মায়ের স্মৃতি আগলে রাখতেই তাঁর কবরের দেখভালকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করেছেন মনজুর।  

আরও পড়ুনঃ যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

নিয়মিত কবরের কাছে যান, পরিষ্কার করেন চারপাশ। এবার নিজের শেষ ঠিকানাটিও তৈরি করে রেখেছেন ঠিক মায়ের কবরের পাশে। শুধু তাই নয়, নিজের কাফনের কাপড়ও কিনে রেখেছেন। পছন্দের রং সবুজ। মনজুরের এই সিদ্ধান্ত নিছক মৃত্যুর প্রস্তুতি নয়, বরং মায়ের প্রতি আজীবন থেকে যাওয়া এক গভীর টানের প্রকাশ। পৃথিবীতে যাঁর হাত ধরে পথচলা শুরু, জীবনের শেষ অধ্যায়েও তাঁর পাশেই থাকতে চান তিনি। মায়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধার টানের এই কাহিনি ছুঁয়ে গিয়েছে বহু মানুষের মন।

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে জোর মুখ্যমন্ত্রীর, কমছে সরকারি কর্মীদের ছুটি

মেয়ের সঙ্গে একঘরে কর্মচারী, দেখতে পেয়েই পিটিয়ে খুন করলেন ব্যবসায়ী বাবা

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

দত্তপুকুরে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় শিক্ষিকার স্বামী

গঙ্গোত্রী ধাম দর্শনে যাওয়ার পথে পাহাড় থেকে নদীতে পড়ল গাড়ি, মৃত ৪ তীর্থযাত্রী

পুরনো বাড়িতে থাকলে সাবধান! ১৫ দিনের সময়সীমা পুরসভার, নিয়ম না মানলেই কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

‘চেজ মাস্টার’ কোহলির প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের তারকা ক্রিকেটার, বললেন বড় কথা

একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা! কালীপুজোয় ঠান্ডা আমেজ পাবে বাংলা?

নির্বাচনে হারের পর প্রথম ভাষণে হোয়াইট হাউসের বলরুমের গল্প শোনালেন ট্রাম্প

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

অন্নপূর্ণা যোজনা প্রকল্পে বাদ পড়তে চলেছে আরও অযোগ্যদের নাম!

আজকের রাশিফল: মা লক্ষ্মীর কৃপায় অর্থলাভ, কারা থাকবেন সাবধানে?

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125