সুপ্রিম কোর্টে জোর ধাক্কা মমতাপন্থী বিধায়ক শোভনদেবের, হাইকোর্টে ফিরল মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি: শিবিরবদলু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও দশ বিধায়কের দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার মামলায় ধাক্কা খেলেন মমতাপন্থী নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর দায়ের করা মামলা কলকাতা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা ওই মামলায় প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে, মামলাটির বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টেই সম্পন্ন করতে হবে।

দলত্যাগ বিরোধী আইনে ঋতব্রতদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু কোনও পদক্ষেপ করেননি। মমতা তৃণমূল কংগ্রেসের তরফে পর্যাপ্ত নথি জমা দিলেও দীর্ঘদিন ধরে ঋতব্রতদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেননি অধ্যক্ষ। তাঁর বিরুদ্ধেও সুপ্রিম কোর্টে অভিযোগ জানান বালিগঞ্জের বিধায়ক। যদিও তাতে কর্ণপাত করেনি শীর্ষ আদালত।

আরও পডুন: ‘বাজারে দাম না পেলে আলু চাষিদের ভর্তুকি দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

ঋতব্রত, ফিরহাদ হাকিম, অরূপ রায় সহ মোট ১০ জনের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন কালীঘাট শিবিরের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। মমতা তৃণমূল কংগ্রেসের নেতার বক্তব্য ছিল, ওই ১০ বিধায়কের বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইনে পদক্ষেপ করা হোক। এই বিষয়ে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর কাছেও আবেদন জানিয়েছিল তাঁরা। কিন্তু কালীঘাট শিবিরের অভিযোগ ছিল অধ্যক্ষ এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি। তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শোভনদেব। যদিও মমতা তৃণমূল কংগ্রেসের আর্জি শুনল না সুপ্রিম কোর্ট। কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ককে কলকাতা হাইকোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। মামলাটি দ্রুত শুনানির জন্য যাতে কোনও ডিভিশন বেঞ্চে পাঠানো হয়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের কাছে সেই অনুরোধও জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। এবার পুরো মামলাটি ফিরল কলকাতা হাইকোর্টে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন