সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির দুপুরের খাবারে মাছ না থাকলে যেন খাওয়াটা ঠিক জমে না। আর সেই মাছের পদ যদি হয় পাবদা, তাহলে তো কথাই নেই! তবে চেনা সর্ষে পাবদা বা ঝাল নয়, এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলতে পারেন পোস্ত পাবদা। অল্প সময়েই বাড়িতে তৈরি করতে পারবেন এই সুস্বাদু বাঙালি পদ।

উপকরণ

পাবদা মাছ – ৪টি

পোস্ত – পরিমানমতো

কালোজিরে – ১ চা চামচ

কাঁচালঙ্কা – ৪টি

সর্ষের তেল – ১ কাপ

হলুদ গুঁড়ো – ১ চা চামচ

নুন – স্বাদ অনুযায়ী

পদ্ধতি

প্রথমে পোস্ত ভালো করে ধুয়ে অন্তত ২ থেকে ৩ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। এরপর জল ঝরিয়ে মিক্সিতে পোস্ত দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন।এবার পাবদা মাছ ভালো করে ধুয়ে হলুদ ও সামান্য নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে কালোজিরে ফোড়ন দিন। কালোজিরে থেকে সুন্দর গন্ধ বেরোলে সাবধানে মাছগুলি কড়াইয়ে দিয়ে হালকা সোনালি করে ভেজে নিন। মাছ ভাজা হয়ে গেলে কড়াইতেই পোস্ত বাটা দিয়ে আলতো করে মিশিয়ে দিন। পোস্তর মিশ্রণ  ঘন হয়ে গেলে সামান্য জল যোগ করতে পারেন। এবার স্বাদ অনুযায়ী নুন ও চেরা কাঁচালঙ্কা দিয়ে দিন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে কড়াই ঢেকে কম আঁচে ৭ থেকে ৮ মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে উপর থেকে এক চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল সুস্বাদু পোস্ত পাবদা!

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা