ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছোটবেলা থেকে শুনে এসেছি, গল্পের গরু নাকি গাছে ওঠে! গল্পের বইয়ের পাতায় কত আজগুবি কাণ্ডকারখানার সঙ্গে পরিচয় হয়েছে আমাদের। কিন্তু সে সবই তো গল্পের কথা। বাস্তবে ছাগলকে গাছের মগডালে উঠে রীতিমতো ভোজ সারতে দেখেছেন কখনও? না, কোনও রূপকথার রাজ্য নয়, এমন আজব দৃশ্যের দেখা মিলবে মরক্কোয়।

গ্রামবাংলায় বর্ষাকালে বন্যা হলে অনেক সময় দেখা যায়, চারদিকে জল থইথই করছে। প্রাণ বাঁচাতে ছাগল আশ্রয় নিয়েছে গাছের উঁচু ডালে। মাটিতে খাবার নেই, তাই বাধ্য হয়ে লতাপাতা খেয়েই দিন কাটাতে হচ্ছে তাদের। কিন্তু মরক্কোর ছাগলদের কাণ্ড একেবারেই আলাদা। সেখানে বন্যার ভয় নেই, প্রাণ বাঁচানোর তাড়াও নেই। বরং পেটপুজো করতেই গাছের ডালে ডালে উঠে পড়ে তারা। ভাবুন তো, কোনও এক সকালে পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ চোখ গেল রাস্তার পাশের একটি গাছের দিকে। দেখলেন, মাটিতে একটি ছাগলও নেই, অথচ গাছের ডালে বসে রয়েছে অজস্র ছাগল। কেউ এক ডাল থেকে অন্য ডালে যাচ্ছে, কেউ আবার দিব্যি দাঁড়িয়ে মুখ চালাচ্ছে। দূর থেকে দেখলে মনে হবে, গাছে বুঝি ছাগল ফলেছে।  প্রথমবার এমন দৃশ্য দেখলে চোখ কপালে ওঠাই স্বাভাবিক।

আরও পড়ুনঃ বারবার খাবার গরম করছেন? নিজেই বাড়াচ্ছেন সংক্রমণের ঝুঁকি!

আসলে মরক্কোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রয়েছে আরগান গাছের বিস্তীর্ণ বনভূমি। এই গাছের ফল খেতেই ছাগলদের এমন গাছে চড়ার কসরত। ফলের লোভে কয়েক মিটার উঁচুতেও উঠে যায় তারা। ছোটবেলার সেই গল্পের গরু গাছে উঠুক বা না উঠুক, মরক্কোর ছাগলরা কিন্তু বাস্তবেই গাছের ডালকে রেস্তরাঁ বানিয়ে ফেলেছে। সত্যিই, পৃথিবীর বুকে এমন কত গল্প ছড়িয়ে রয়েছে, যা রূপকথাকেও হার মানায়।

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই