‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে শিল্পের মরা গাঙে বান আনতে উদ্যোগী বিজেপি সরকার। তাই কালীপুজোর আগেই লক্ষ্মীবারে রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, বৃহস্পতিবার ইকো পার্কে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণা করেন তিনি। সঙ্গে শিল্পপতিদের শুভেন্দু অধিকারী আশ্বস্ত করেছেন রাজ্যে আর তোলাবাজি বরদাস্ত করা হবে না। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘তোলাবাজি কোনও মতেই বরদাস্ত করা হবে না। সিন্ডিকেটরাজের জন্য বাংলার শিল্প ধ্বংস হয়েছে। তোলাবাজি করলে অভিযোগ জানান, ১৫ মিনিটে গ্রেফতার করবে পুলিশ। এটা আমি আশ্বাস দিচ্ছি।’

আরও পডুন: গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আগে সুপারি থেকে বড় শিল্প সর্বত্র চলত সিন্ডিকেটরাজ। তবে এখন সেসব বন্ধ হয়ে গিয়েছে। তা সত্ত্বেও যদি কেউ তোলাবাজদের দাদাগিরির মুখে পড়েন, সেক্ষেত্রে সরকার সবসময়ে শিল্পপতিদের পাশে রয়েছে। অভিযোগ জানাবেন। আমাদের অভিযোগ জানানোর নম্বর চালু আছে। অভিযোগ জানাতে ফোন করবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলায় শিল্প আসেনি এতদিন। এই পরিস্থিতিতে বর্তমান রাজ্য সরকারের একটাই লক্ষ্য বাংলার উন্নয়ন। আর শিল্প ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তাই শিল্প এবং কর্মসংস্থানে দেওয়া হচ্ছে বিশেষ জোর। সেই কাজে শিল্পপতিদের আহ্বান জানানো হচ্ছে। বিদ্যুৎ থেকে জমির স্ট্যাম্প ডিউটি, সবেতেই পাশে থাকবে সরকার। শিল্পপতিদের জন্য আমরা জমি দেব। শিল্পের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নেবে সরকার। আগের আমলে নীতি ছিল লগ্নি বিরোধী। রাজ্যে কখনও জমি নীতি ছিল না। তাই রাজ্যের শিল্প ধ্বংসের মুখে পড়েছে। আগে ঘটা করে শিল্প সম্মেলন হত কিন্তু লগ্নি আসত না।’

এদিন রাজ্যের নতুন শিল্পনীতি প্রকাশ অনুষ্ঠানে একটি বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়েছেন, ‘শিল্পের জন্য জোর করে জমি অধিগ্রহণ করা হবে না।’

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

সৌভাগ্য ফেরাতে ধনতেরাসে কেনাকাটার তালিকায় রাখুন এই ৯ জিনিস!

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা মমতাপন্থী বিধায়ক শোভনদেবের, হাইকোর্টে ফিরল মামলা

‘বাজারে দাম না পেলে আলু চাষিদের ভর্তুকি দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

খুলল ভাগ্য! ফের টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব পেলেন সূর্যকুমার, কাদের নেতৃত্ব দেবেন?