খুলল ভাগ্য! ফের টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব পেলেন সূর্যকুমার, কাদের নেতৃত্ব দেবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পরেও জাতীয় দল থেকে ছিটকে গিয়েছেন সূর্যকুমার যাদব। দীর্ঘ দিন ধরেই তাঁকে জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি। তবে ক্রিকেটের ময়দানে নেতৃত্বের দায়িত্ব থেকে দূরে থাকতে হচ্ছে না সূর্যকুমার যাদবকে। বরং ঘরোয়া ক্রিকেটে বড় দায়িত্ব পেলেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। আসন্ন মরশুমে মুম্বইয়ের হয়ে দুটি গুরুত্বপূর্ণ সাদা বলের প্রতিযোগিতায় নেতৃত্ব দিতে চলেছেন তিনি। সইদ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফি, দুই টি-টোয়েন্টি টুর্নামেন্টেই মুম্বইয়ের অধিনায়ক হিসেবে দেখা যাবে সূর্যকে।  

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিনিয়র নির্বাচন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।  চলতি মরশুমে দুই প্রতিযোগিতার জন্যই সূর্যকুমারকে অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। সূর্যকুমারের ঘরোয়া ক্রিকেটে এই প্রত্যাবর্তন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, গত মাসেই মুম্বইয়ের রণজি ট্রফির দলে জায়গা পাননি তিনি। গোটা ঘরোয়া মরশুমে খেলার ইচ্ছা প্রকাশ করলেও নির্বাচকরা তাঁকে লাল বলের ক্রিকেটের দলে রাখেননি। নির্বাচকদের যুক্তি ছিল, সাম্প্রতিক সময়ে পর্যাপ্ত লাল বলের ক্রিকেট খেলেননি সূর্যকুমার।  তবে সাদা বলের ক্রিকেটে এবার তাঁর উপরেই ভরসা রাখছে মুম্বই। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিজ্ঞতা এবং নেতৃত্ব দেওয়ার দক্ষতাকে কাজে লাগাতে চাইছে দল। 

আরও পড়ুন: ‘চেজ মাস্টার’ কোহলির প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের তারকা ক্রিকেটার, বললেন বড় কথা

আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে মুম্বইয়ের সইদ মুস্তাক আলি ট্রফির অভিযান। আর প্রতিযোগিতার প্রথম ম্যাচেই কলকাতায় হায়দরাবাদের মুখোমুখি হবে মুম্বই। এলিট গ্রুপ ডি-তে মুম্বইয়ের সঙ্গে রয়েছে হায়দরাবাদ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, ওড়িশা, উত্তরাখণ্ড এবং বিদর্ভ। মুম্বই দলের চূড়ান্ত নির্বাচনের আগে ৭ ও ৯ নভেম্বর দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা। ৯ নভেম্বরই দল নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরপর ১১ নভেম্বর কলকাতার উদ্দেশে রওনা দেবেন ক্রিকেটাররা। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার সেই সাফল্যের অভিজ্ঞতা নিয়েই মুম্বইকে নেতৃত্ব দিতে নামবেন তিনি। শুধু অধিনায়কত্ব নয়, ব্যাট হাতেও নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ রয়েছে তাঁর সামনে। এর আগে অক্টোবরে এমসিএ প্রেসিডেন্ট কাপ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় এমআইজি ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছিলেন সূর্যকুমার। এবার সইদ মুস্তাক আলি ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতে তাঁর পারফরম্যান্সের দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

একই বাড়িতে জোড়া মৃত্যু! বারান্দায় ঝুলছে স্বামী, বিছানায় পড়ে স্ত্রীর নিথর দেহ

‘বাজারে দাম না পেলে আলু চাষিদের ভর্তুকি দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

জিভে জল আনা রাজকীয় মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের গোল্লা নাড়ু

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

প্রোটিন ও পুষ্টির যুগলবন্দি! স্বাদ বদলে সহজেই বানান পালং ডিমের কারি

ছেলে বন্দি বাংলাদেশের জেলে, ১০০ বছরের ঐতিহ্যবাহী কালীপুজো বন্ধ রাখল পরিবার

আটক হওয়ার মুহূর্ত থেকেই অভিযুক্তকে আদালতে হাজির করার ২৪ ঘন্টার সময় শুরু, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতারি পরোয়ানায় আজ আদালতে আত্মসমর্পণ পরীমনির

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা! কালীপুজোয় ঠান্ডা আমেজ পাবে বাংলা?

খুলল ভাগ্য! ফের টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব পেলেন সূর্যকুমার, কাদের নেতৃত্ব দেবেন?

কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে জোর মুখ্যমন্ত্রীর, কমছে সরকারি কর্মীদের ছুটি

মেয়ের সঙ্গে একঘরে কর্মচারী, দেখতে পেয়েই পিটিয়ে খুন করলেন ব্যবসায়ী বাবা