SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

Share:

নিজস্ব প্রতিনিধি: সত্যজিৎ রায়ের নামাঙ্কিত ঐতিহ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে ঝুলল তালা। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-এর দরজা বন্ধ হয়ে গেল আপাতত এক মাসের জন্য। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত খোলা হবে না ক্যাম্পাস। বন্ধ থাকবে পঠন-পাঠন সহ সব কাজকর্ম। এমনই সিদ্ধান্তের কথা আজ, বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। এমনকি হস্টেল ছেড়ে বাড়ি চলে যেতে বলা হয়েছে সব পড়ুয়াদের। যাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

দুর্গাপুজোর আগে থেকেই বাইপাসের ধারে অবস্থিত সত্যজিৎ রায় ফিল্ম অ্য়ান্ড টেলিভিশন ইন্সটিটিউট (SRFTI) অশান্তি শুরু হয়েছিল। অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের সংঘর্ষে ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে সেই ঘটনা ঘটেছিল। তার এক সপ্তাহের মধ্যে আবারও সংঘর্ষের ছবি দেখা গিয়েছিল ক্যাম্পাসে। হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ হয়েছিল প্রতিষ্ঠানের পড়ুয়াদের সঙ্গে। এমনকি পুলিশের সঙ্গেও মিছিলের সদস্যদের হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপর থেকে দফায় দফায় বিক্ষোভে উত্তপ্ত হয়েছিল ক্যাম্পাস। দুর্গাপুজোর সময়ে দেখা গিয়েছিল, মধ্যরাতে ক্যাম্পাসে ঢুকছে বিশাল পুলিশ বাহিনী। আর এবার বন্ধ করে দেওয়া হল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই ক্যাম্পাস। কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, স্থিতাবস্থা ফিরলে আবার চালু করা হবে ক্যাম্পাস। শুরু হবে পঠন-পাঠন।

আরও পডুন: TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

SRFTI কর্তৃপক্ষের বক্তব্য, পড়ুয়াদের আন্দোলন বন্ধ করতে বলা হয়েছে। অন্যদিকে, পড়ুয়াদের দাবি উপাচার্যকে পদত্যাগ করতে হবে। এই সংঘাতের জেরেই বন্ধ করে দেওয়া হল ক্যাম্পাস।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী