নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পারিবারিক অশান্তির জেরে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ। স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাত সদস্যকে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। নিহতদের মধ্যে রয়েছেন অভিযুক্তের স্ত্রী, শাশুড়ি, দুই শ্যালক, দুই শ্যালিকা এবং সাত বছরের এক শিশু।

সূত্রের খবর, অভিযুক্তের নাম ইন্দুশেখর। তিনি বেঙ্গালুরুর বাসিন্দা এবং পেশায় ক্যাবচালক। স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরেই তাঁর দাম্পত্য অশান্তি চলছিল। স্ত্রীর বাপের বাড়ির লোকজন তাঁদের ব্যক্তিগত বিষয়ে বার বার হস্তক্ষেপ করতেন বলে মনে করতেন তিনি। সেই আক্রোশ থেকেই শ্বশুরবাড়ির সদস্যদের খুনের পরিকল্পনা করেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।  অভিযোগ, প্রথমে স্ত্রীকে খুন করেন ইন্দুশেখর। পরে পার্টির আয়োজনের অছিলায় দুই শ্যালককে বাড়িতে ডেকে পাঠান। তাঁদেরও সুযোগ বুঝে খুন করেন। এরপর পরিবারের অন্য সদস্যদের একে একে বাড়িতে ডেকে এনে খুন করেন অভিযুক্ত। ভারী পাথরের আঘাতে তাঁদের খুন করা হয়েছিল বলে তদন্তকারীদের অনুমান।

আরও পড়ুনঃ সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

 খুনের পর দেহগুলি বেঙ্গালুরু ও তাঁর সংলগ্ন বিভিন্ন এলাকায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই সাত বছরের শিশুর দেহটি নন্দী পাহাড়ের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।   বাকিদের দেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এক নিখোঁজের অভিযোগের সূত্র ধরেই সামনে আসে এই ভয়াবহ ঘটনা। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর