ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঝাড়খণ্ডের খুঁটি জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল সাত জনের। বৃহস্পতিবার রাতে কাররা-তোরপা মূল সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে তিন শিশু ও তিন মহিলা ও একজন পুরুষ রয়েছেন। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও এক জন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কাররা থানা এলাকার ওই সড়কে প্রথমে এক স্কুটিচালক দুর্ঘটনার কবলে পড়েন। তাঁকে উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। সেই সময়ই দ্রুতগতিতে একটি ট্রাক ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। অভিযোগ, ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর জড়ো হওয়া মানুষজনকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হন একাধিক ব্যক্তি। খুঁটি জেলার পুলিশ সুপার জানিয়েছেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছ’জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় এক জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায়  তাঁর মৃত্যু হয়। আহত অন্য এক জন এখনও চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে ট্রাকটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হচ্ছে। চালকের গাফিলতি ছিল কি না, তা-ও তদন্ত করে দেখছেন আধিকারিকরা। এক স্কুটিচালককে উদ্ধার করতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি হবে, তা ভাবতেও পারেননি স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার পর থেকেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭