রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ফের খুন ও ধর্ষণের ঘটনা! এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। নিখোঁজ থাকা নাবালিকার বিবস্ত্র অবস্থায় মৃতদেহ উদ্ধার। গতকাল, বৃহস্পতিবার গভীর রাতে রায়গঞ্জের কুলিকের জঙ্গল থেকে দেহটি উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল সে। তদন্ত শুরু করেছে পুলিশ। গতকাল গভীর রাতে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, ধর্ষণের পর প্রমাণ লোপাটের জন্য খুন করা হয়েছে ওই নাবালিকাকে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা ওই নাবালিকা গত মঙ্গলবার সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীর বাড়ি থেকে জামা আনতে গিয়েছিল। তারপর থেকেই নিখোঁজ । আর বাড়ি ফেরেনি। এমনটাই অভিযোগ পরিবারের। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা মঙ্গলবার রাতেই থানায় অভিযোগ জানান। তারপরেই তদন্ত শুরু করে পুলিশ। তার মাঝেই গতকাল, রাতে ওই নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার করা হয়। গতকাল, বৃহস্পতিবার রাতে কুলিকের জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় প্রচণ্ড দুর্গন্ধ পান কয়েকজন স্থানীয় বাসিন্দা। তারপর কাছে যেতেই ওই নাবালিকার মৃতদেহ দেখতে পান তারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। রাতেই রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নাবালিকার দেহের ময়নাতদন্ত করা হয়েছে।

আরও পডুন: ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

কুলিক জঙ্গল-সহ একাধিক এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধর্ষণ ও খুন বলে মনে করা হলেও ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। বারুইপুর, গাইঘাটার পর রায়গঞ্জ, ফের রাজ্যে নাবালিকা খুন ও ধর্ষণের মতো ঘটনা ঘটায় পুলিশের নজরদারির উপর প্রশ্ন উঠতে শুরু করেছে।

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭