শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রত্যাশা ছিল বিপুল। কিন্তু সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারল না রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত ‘রামায়ণ’। তবে প্রাক দীপাবলিতে বক্স অফিসে ভাল আয় করেছে সিনেমাটি। স্যাকনিল্ক (Sacnilk)-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতে ৬৪.৮৫ কোটি টাকা আয় করেছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। সারা দেশে বিভিন্ন ভাষায় মোট ২৫,২০০টি শো পেয়েছে সিনেমাটি। আয়ের সবচেয়ে বড় অংশ এসেছে হিন্দি বলয় থেকে। শুধু হিন্দি ভাষা থেকেই ‘রামায়ণ’ প্রথম দিনে আয় করেছে ৪৭.৫০ কোটি টাকা। দক্ষিণী ভাষাতেও ভাল কালেকশন এসেছে প্রথম দিনে। কারণ সাই পল্লবী ও যশের মতো দুই তারকা রয়েছেন। কন্নড় থেকে সিনেমাটি প্রথম দিনে আয় করেছে ৭.২৫ কোটি টাকা। এছাড়া তেলুগুতে ৬ কোটি, তামিলে ২.৬০ কোটি এবং মালয়ালমে প্রথম দিনে ১.৫০ কোটি টাকার ব্যবসা করেছে সিনেমাটি।

যদিও ‘রামায়ণ’ সিনেমার যা বাজেট সেই নিরিখে প্রথম দিনের আয় যথেষ্ট কম। বিশেষজ্ঞদের ধারণা ছিল, প্রথম দিনে রণবীর কাপুর অভিনীত সিনেমাটি কমপক্ষে ১০০ কোটি টাকা আয় করবে ভারত থেকেই। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছতে পারেনি। তবে কালীপুজো, দীপাবলির মরশুম রয়েছে। সেই সময়গুলিতে আয় দ্বিগুণ করার লক্ষ্যেই রয়েছে ‘রামায়ণ’-এর। তবে বিদেশে প্রথম দিনে বিপুল অঙ্কের আয় করেছে সিনেমাটি। ৫০ কোটি টাকা কামিয়েছে ‘রামায়ণ’। যার ফলে এই সিনেমাটির প্রথম দিনে মোট আয় দাঁড়িয়েছে ১২৭.৫০ কোটিতে।

আরও পডুন: ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

‘রামায়ণ’, শাহরুখ খানের ‘পাঠান’ (২০২৩) সিনেমার প্রথম দিনের আয়কে ছাপিয়ে গিয়েছে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখের সিনেমাটি প্রথম দিনে আয় করেছিল ৫৭ কোটি টাকা। সেই আয়কে ছাপিয়েছে রণবীর-যশের সিনেমা। তবে শাহরুখের ‘জওয়ান’-কে টপকাতে পারেনি ‘রামায়ণ’। মুক্তির প্রথম দিনে ‘জওয়ান’ ভারতীয় বক্স অফিসে ৭৫ কোটি টাকা আয় করেছিল।

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন