দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিকূলতা যতই কঠিন হোক, অদম্য ইচ্ছাশক্তি থাকলে যে জীবনের লড়াইয়ে জয়ী হওয়া সম্ভব, তারই উদাহরণ নদিয়ার রানাঘাটের হিজুলির সুদীপ দাস। এক ভয়াবহ দুর্ঘটনায় হারিয়েছেন দুই পায়ের কর্মক্ষমতা। তবু ভেঙে পড়েননি, থামিয়ে দেননি স্বপ্নের পথচলা। শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গী করেই আজ তিনি স্বনির্ভর। নিজের উপার্জনে শুধু নিজের নয়, পরিবারেরও ভরসা হয়ে উঠেছেন সুদীপ।

হিজুলি শিক্ষানিকেতনের নবম শ্রেণির ছাত্র ছিলেন সুদীপ। আর পাঁচটা কিশোরের মতোই ক্রিকেটের প্রতি ছিল তাঁর প্রবল টান। প্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনির মতো মাঠে সাফল্য পাওয়ার স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু ২০২১ সালের এক কালবৈশাখী ঝড় বদলে দেয় তাঁর জীবন। বিকেলে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে গিয়ে আচমকাই ভেঙে পড়া একটি মাটির ঘরের নীচে চাপা পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রানাঘাট মহকুমা হাসপাতাল, পরে কল্যাণী এবং সেখান থেকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। দীর্ঘ চিকিৎসার পর প্রাণে বাঁচলেও দুই পায়ের কর্মক্ষমতা হারান সুদীপ। মুহূর্তে বদলে যায় তাঁর চেনা জীবন। তবে শারীরিক প্রতিবন্ধকতার কাছে আত্মসমর্পণ করেননি তিনি। পরিবারের পাশে দাঁড়াতে কাজের সন্ধানে খোঁজ শুরু করেন। কলকাতায় কাজ করতে গেলেও দীর্ঘ যাতায়াত ছিল অত্যন্ত কষ্টকর। অবশেষে সাত মাস আগে রানাঘাটের একটি বেসরকারি সংস্থায় কাজে যোগ দেন তিনি। হুইলচেয়ার কিংবা ক্রাচের সাহায্যে প্রতিদিন কর্মস্থলে পৌঁছন সুদীপ। তাঁর কথায়, বিপদ আসবেই, কিন্তু ভয় পেলে চলবে না। এই লড়াইয়ে প্রধান শক্তি তাঁর মা।

আরও পড়ুনঃকালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

এখন নিজের উপার্জনে পরিবারকে সাহায্য করছেন সুদীপ। স্বপ্ন, একদিন নিজের রোজগারের টাকায় পরিবারের জন্য সুন্দর একটি বাড়ি তৈরি করবেন। জীবনের কঠিন লড়াইয়ে রানাঘাটের এই যুবক প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতাকেও জয় করা সম্ভব।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের