বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: অফিস ও বাড়ির বাইরে চর ছেড়ে রেখেছে পুলিশ! এমনই মারাত্মক অভিযোগ করলেন মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদের অভিযোগ, পুলিশ সর্বদা নজর রাখছে তাঁর গতিবিধির উপর। ঘটনার একটি ভিডিও পোস্ট করে, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নালিশ জানিয়েছেন তিনি। সেই ভিডিও-তে দেখা যাচ্ছে দুজন পুলিশকর্মী অভিষেকের কালীঘাটের বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছেন। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে, বাইকে করে চলে যান। বিষয়টি নিয়ে অভিষেক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘গত দুই দিন ধরে কয়েকজন অজ্ঞাত পরিচিত ব্যক্তি আমার অফিস ও বাসভবনের আশেপাশে নজরদারি চালাচ্ছে। তাঁদের ব্যবহৃত মোটর সাইকেলের নম্বর নিচে উল্লেখ করলাম। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা নিজেদের পুলিশকর্মী বলে দাবি করে। একজন নির্বাচিত সাংসদের অফিস ও বাসভবনের আশেপাশে পুলিশ কেন নজরদারি চালাচ্ছে। আড়ি পাতছেই বা কেন? এই নজরদারির অনুমোদন কে দিয়েছে এবং কী উদ্দেশ্যে তা করা হচ্ছে?’

আরও পডুন: রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

অভিষেক আরও লিখেছেন, ‘আমি বিষয়টি বিবেচনা করতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আর্জি জানাচ্ছি। খতিয়ে দেখার অনুরোধ করছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে। আমি এই ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা করছি। এই সন্দেহজনক ষড়যন্ত্রের পিছনে কারা রয়েছেন? কোন উদ্দেশ্যে ওরা এসেছিল? অবিলম্বে সেই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানাচ্ছি।’ পুলিশের একাংশের সঙ্গে বিরোধ শুরু হয়েছে অভিষেকের। তিনি নিজে একাধিকবার সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের একাংশের বিরুদ্ধে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেই মর্মে একাধিক মামলা দায়ের হয়েছে মমতা তৃণমূল কংগ্রেসের সাংসদের বিরুদ্ধে। তারপরেও গতকাল, বৃহস্পতিবার মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদের কার্যালয়ে টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধেই তোপ দাগেন অভিষেক। সেই থেকেই পুলিশের সঙ্গে অভিষেকের দ্বৈরথ শুরু হয়েছে।

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর