অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপদ আরও বাড়তে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? কারণ তাঁর বিরুদ্ধে গতকাল, শুক্রবার রাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কেন মমতাপন্থী সাংসদকে রক্ষাকবচ দেওয়া হবে? কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গিয়েছে রাজ্য। দীপাবলির ছুটির পর সেই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্টে।

রাজ্যে পালাবদলের পর ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছিল। সেই সমস্ত মামলাতেই রক্ষাকবচ পেয়েছেন অভিষেক। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দেওয়া হয়েছে তাঁকে। কিন্তু সেই মেয়াদ শেষ হওয়ার আগেই অভিষেকের রক্ষাকবচের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য। গত অগস্ট মাসে রাজ্যের আপত্তি উড়িয়ে মমতাপন্থী সাংসদকে সব মামলাতেই রক্ষাকবচ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। গত ২৫ অগস্ট হাইকোর্ট সেই নির্দেশ দেওয়ার সময়ে তার উপর স্থগিতাদেশ চেয়েছিল রাজ্য সরকার। যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের আর্জি খারিজ করে দিয়েছিলেন। রাজ্যের বক্তব্য ছিল, অভিষেকের বিরুদ্ধে অভিযোগগুলি গুরুতর। ফৌজদারি মামলায় তার আলাদা আইনি প্রতিকার রয়েছে। কিন্তু তিনি সেই পথে যাননি। অভিষেক আগাম জামিনের আবেদন করতে পারেন। তা না করে  তিনি রক্ষাকবচ চাইছেন কেন?

আরও পডুন: ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

রাজ্যের যুক্তি ছিল একাধিক এফআইআরকে একসঙ্গে চ্যালেঞ্জ করে শুনানি করা যায় না। প্রতিটি এফআইআরের জন্য পৃথক আইনি পদক্ষেপ করা উচিত। কোনও অভিযুক্তকেই একাধিক মামলায় ‘ব্ল্যাঙ্কেট প্রোটেকশন বা পূর্ণ রক্ষাকবচ’ দেওয়া উচিত নয়। যদিও রাজ্যের সেই যুক্তি শোনেনি হাইকোর্ট।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের