ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিকিৎসার নামে চরম গাফিলতি, আর তারপরই মর্মান্তিক পরিণতি। বাড়িতে সন্তানের জন্ম দেওয়ার পর শারীরিক জটিলতা দেখা দিয়েছিল প্রসূতির। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে নিয়ে যাওয়া হয় ওষুধের দোকানে। সেখানেই চিকিৎসকের অনুপস্থিতিতে অস্ত্রোপচার করার অভিযোগ উঠেছে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় ওই প্রসূতির।  এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত নূর আলম শেখকে।

ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতেই সন্তানের জন্ম দেন আজুবা শেখ। কিন্তু প্রসবের পর তাঁর প্লাসেন্টা আটকে যায়। অভিযোগ, সেই অবস্থায় তাঁকে ক্যানিংয়ের গোলাবাড়ি এলাকার একটি ওষুধের দোকানে নিয়ে যাওয়া হয়। সেখানে কোনও চিকিৎসকের উপস্থিতি ছাড়াই অস্ত্রোপচার করা হয়। এরপরই শুরু হয় অতিরিক্ত রক্তক্ষরণ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলেও শেষরক্ষা হয়নি। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেটে হাইপোভোলেমিক শক এবং মাল্টি অর্গান ফেইলিউরের কথা উল্লেখ করা হয়েছে। ঘটনার তদন্তে ওষুধের দোকানে গিয়ে একাধিক অনিয়মের সন্ধান পান স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা। 

আরও পড়ুনঃ ‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

জানা গিয়েছে, দোকানটির কাছে শুধুমাত্র খুচরো ওষুধ বিক্রির লাইসেন্স ছিল। চিকিৎসা বা অস্ত্রোপচার করার কোনও অনুমতি ছিল না। এমনকি অস্ত্রোপচারের যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে সাধারণ বৈদ্যুতিক কেটলি ব্যবহারের অভিযোগও উঠেছে। দক্ষিণ ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে দোকানটি বন্ধ করা এবং পূর্ণাঙ্গ তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। ধৃত নূর আলম নিজেকে ফার্মাসিস্ট বলে পরিচয় দিতেন বলে অভিযোগ। ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি