সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হালুয়া মানেই সুজি, গাজর কিংবা ডালের কথা মনে পড়ে। তবে বাড়িতে থাকা আপেল দিয়েও তৈরি করা যায় সুস্বাদু হালুয়া। স্বাদে যেমন নতুনত্ব, তেমনই বানানোও বেশ সহজ। পুজো-পার্বণ কিংবা বাড়িতে অতিথি আপ্যায়ন, যে কোনও উপলক্ষেই পরিবেশন করতে পারেন এই মিষ্টি পদ। কী কী উপকরণ লাগবে এবং কীভাবে বানাবেন আপেলের হালুয়া? রইল সহজ পদ্ধতি।

উপকরণ

আপেল – ৪টি মাঝারি আকারের
ঘি – ৩ টেবিল চামচ
চিনি – ৪ টেবিল চামচ (স্বাদ অনুযায়ী কম-বেশি করা যাবে)
পেস্তাবাদাম – ১০-১২টি
ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ
দারুচিনির গুঁড়ো – ১/৪ চা চামচ

আরও পড়ুনঃপাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

পদ্ধতি 

প্রথমে আপেলগুলি ভাল করে ধুয়ে নিন। খোসা ছাড়ানোর প্রয়োজন নেই। বীজ ও মাঝের শক্ত অংশ বাদ দিয়ে আপেলগুলি মিহি করে কুচিয়ে নিন। চাইলে মিক্সিতে সামান্য ব্লেন্ড করেও নিতে পারেন।  একটি কড়াইয়ে ১ টেবিল চামচ ঘি গরম করুন। তাতে পেস্তাবাদাম হালকা ভেজে তুলে রাখুন। একই কড়াইয়ে বাকি ঘি দিয়ে আপেলের কুচি ঢেলে দিন।মাঝারি আঁচে অনবরত নাড়তে থাকুন। আপেল থেকে জল বেরোবে। সেই জল শুকিয়ে আপেলের মিশ্রণ কিছুটা ঘন হয়ে এলে চিনি দিয়ে দিন। চিনি মেশানোর পর আবার জল বেরোবে। তাই ধৈর্য ধরে নাড়তে থাকুন। আপেলের মিশ্রণ ঘন হয়ে কড়াইয়ের গা ছেড়ে আসতে শুরু করলে ভ্যানিলা এসেন্স ও দারুচিনির গুঁড়ো মিশিয়ে দিন। সবশেষে ভাজা পেস্তাবাদাম ছড়িয়ে ভাল করে মিশিয়ে নিন। হালুয়া যখন কড়াই ছেড়ে এক জায়গায় জমাট বাঁধতে শুরু করবে, তখন আঁচ বন্ধ করে নামিয়ে নিন।

গরম গরম পরিবেশন করতে পারেন আপেলের হালুয়া। চাইলে উপর থেকে আরও কিছু পেস্তাবাদাম কুচি ছড়িয়ে সাজিয়ে নিন।

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে