কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর আগে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা করল স্কুল শিক্ষা দফতর। এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারপোষিত স্কুলে মিড ডে মিলের দায়িত্বে থাকছে ইসকন। আজ, শনিবার স্কুল শিক্ষা দফতরের তরফে এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত জেলায় পিএম পোষণ প্রকল্পের আওতায় স্কুলে খাবার সরবরাহের জন্য ইসকনের অন্নামৃত ফাউন্ডেশনকে অনুমোদন দেওয়া হয়েছে। তবে একসঙ্গে সব জেলায় এই ব্যবস্থা চালু হবে না। ধাপে ধাপে বিষয়টি ইসকনের অন্নামৃত ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হবে।

বিজ্ঞপ্তি জারি করেই সমস্ত জেলার জেলাশাসকদের পাশাপাশি শিলিগুড়ির মহকুমাশাসক এবং জিটিএ-র শিক্ষা বিভাগের এগ্‌জিকিউটিভ ডিরেক্টরকে এই বিষয়ে চিঠি পাঠিয়েছে স্কুল শিক্ষা দফতর। মিড ডে মিল নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, নিজের জেলার স্কুলগুলির অবস্থান এবং পড়ুয়ার সংখ্যা সংক্রান্ত তথ্য অন্নামৃত ফাউন্ডেশনের হাতে তুলে দিতে হবে জেলাশাসকদের। পাশাপাশি, কেন্দ্রীয় রান্নাঘর যাতে তৈরি করা যায়, তেমন উপযুক্ত জায়গা চিহ্নিত করতেও ইসকনের ফাউন্ডেশনকে সহযোগিতা করতে হবে। সেই দায়িত্ব পড়েছে জেলা প্রশাসনের কাঁধেই।

আরও পডুন: এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

কলকাতার একাধিক স্কুলে অন্নামৃত ফাউন্ডেশনের মাধ্যমে খাবার সরবরাহ শুরু হয়েছে। ইসকনের এই সংস্থাকে আগেই শহরের স্কুলগুলির মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছিল। অন্য দিকে, হাওড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনায় অক্ষয়পাত্র ফাউন্ডেশনকে মিড ডে মিলের বরাত দিলেও পরে তা প্রত্যাহার করে নিয়েছিল রাজ্য সরকার। তাই এবার অন্নামৃত ফাউন্ডেশনকে রাজ্যের সব জেলায় মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হল। তবে ইসকনের এই অলাভজনক সংস্থাটি নিরামিষ খাবারই সরবরাহ করবে। সেক্ষেত্রে মিড ডে মিলে ডিম দেবে রাজ্য সরকারই। তেমনটাই জানা গিয়েছে বিকাশ ভবন সূত্রে। 

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?