দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপাবলির আনন্দের মাঝেই মর্মান্তিক দুর্ঘটনা। আলোর  উৎসবের  আবহেই  একটি পরিবারে নেমে এল ঘন অন্ধকার। বেপরোয়া গতিতে ছুটে আসা একটি মহিন্দ্রা থারের ধাক্কায় প্রাণ গেল এক স্কুটার আরোহীর। অভিযোগ, গাড়িটি চালাচ্ছিলেন এক মহিলা। দুর্ঘটনার পর থার ছেড়ে অন্য গাড়িতে চেপে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে গাড়ির চালক-সহ আরোহীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উত্তরপ্রদেশের  কানপুরের কল্যাণপুর এলাকার আবাস বিকাশ-৩ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সন্তোষ সিং চৌহান (৫৫)। নিজের স্কুটারে করে বাড়ি থেকে বেরিয়েছিলেন সন্তোষ। সেই সময় দ্রুতগতিতে আসা একটি মহিন্দ্রা থার তাঁর স্কুটারে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। প্রত্যক্ষদর্শীদের দাবি, থার গাড়িটিতে দু’জন মহিলা ছিলেন। তাঁদের মধ্যে একজন গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে স্কুটার আরোহীকে ধাক্কা মারে। এরপর প্রায় ২৫-৩০ মিটার পর্যন্ত স্কুটার-সহ সন্তোষকে টেনে নিয়ে যায়। তারপর রাস্তার পাশের একটি বাড়ির প্রাচীরে ধাক্কা খায়। দুর্ঘটনার পর গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসেন গাড়িতে থাকা ব্যক্তিরা। কিন্তু আহত ব্যক্তিকে উদ্ধার করা বা পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরিবর্তে তাঁরা অন্য গাড়ি করে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।  

গাড়িটির নম্বরপ্লেটের সূত্র ধরে পুলিশ মালিকের পরিচয় জানার চেষ্টা করছে। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ কমিশনার দিলীপ কুমার সিং। 

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩