ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

Share:

নিজস্ব প্রতিনিধি:  পরিবারের কারও সঙ্গেই নেই মৃৎশিল্পের যোগ। এমনকি বংশগত পরিচয় কুমোরও নয়। বাবা সাধারণ কাপড় ব্যবসায়ী। অথচ মনের অদম্য ইচ্ছা আর শিল্পের প্রতি গভীর ভালবাসাকে সম্বল করেই বাড়ির ঠাকুরঘরকে মৃৎশিল্পের কারখানা বানিয়ে ফেলেছে নদিয়ার শান্তিপুরের এক কিশোর। দ্বাদশ শ্রেণির পড়াশোনা সামলেও মাত্র দু’সপ্তাহের পরিশ্রমে তার হাতে তৈরি হয়েছে শান্তিপুরের ঐতিহ্যবাহী ও জাগ্রত ‘মা আগমেশ্বরীর’ অসাধারণ প্রতিরূপ। আর সেই অপরূপ প্রতিমা সংগ্রহ করতে সুদূর উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে শান্তিপুরে ছুটে এসেছেন দুই ভক্ত। 

নদিয়ার শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রের শিল্পকর্ম ইতিমধ্যেই নজর কেড়েছে। পরিবারের কারও সঙ্গে মাটির কাজের কোনও সম্পর্ক না থাকলেও ছোটবেলা থেকেই প্রতিমা তৈরির প্রতি  তাঁর বিশেষ আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই পাড়ার মৃৎশিল্পী অনিল পালের কাছে গিয়ে প্রতিমা তৈরির কাজ দেখা এবং মাঝেমধ্যে হাতে-কলমে কাজ শেখা। ধীরে ধীরে সেই অভ্যাসই পরিণত হয়েছে শিল্পসাধনায়। এর আগে দুর্গা, সরস্বতী এবং আগমেশ্বরীর আদলে ছোট কালীপ্রতিমাও তৈরি করেছে সে। এবার তাঁর হাতেই তৈরি হয়েছে শান্তিপুরের জাগ্রত মা আগমেশ্বরীর রেপ্লিকা। উল্লেখযোগ্য বিষয়, দ্বাদশ শ্রেণির সেমিস্টার পরীক্ষা চলার মধ্যেই প্রতিমা তৈরির কাজ চালিয়ে গিয়েছে কিশোর। দুর্গাপুজোর আবহ ও পড়াশোনার ব্যস্ততার মাঝেও কোজাগরী লক্ষ্মীপুজোর দিন থেকে শুরু হয় তার এই শিল্পকর্ম। টানা দু’সপ্তাহের পরিশ্রমে তৈরি হয় মায়ের অপূর্ব প্রতিরূপ। 

আরও পড়ুন: ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

এই প্রতিমা সংগ্রহ করতেই উত্তর ২৪ পরগনার বনগাঁর আকাইপুর থেকে শান্তিপুরে হাজির হন মৌমিতা বিশ্বাস ও মল্লিকা সরকার। তাঁরা জানান, গত বছর শান্তিপুরে এসে মা আগমেশ্বরীর রূপ দর্শন করে তাঁদের মনে এক গভীর ভক্তি ও ভাললাগা জন্মায়। তখন থেকেই বাড়িতে মায়ের একটি রেপ্লিকা এনে পুজো করার সুপ্ত বাসনা ছিল তাঁদের। অবশেষে ফেসবুকের মাধ্যমে শান্তিপুরের এই ছাত্রের কাজের সন্ধান পেয়ে যোগাযোগ করেন তাঁরা। ক্রেতা মৌমিতাদেবী জানান, ‘আমরা কোনো সাজসজ্জার মাপকাঠি বেঁধে দিইনি, সম্পূর্ণ ওর প্রতিভার ওপর ছেড়ে দিয়েছিলাম। প্রতিমাটি এত সুন্দর হয়েছে যে আমরা অভিভূত।’ ভবিষ্যতে মৃৎশিল্প নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করারও ইচ্ছা রয়েছে তার। কোনও বংশগত পরিচয় কিংবা পারিবারিক ঐতিহ্য নয়, শুধুমাত্র আগ্রহ, নিষ্ঠা আর একাগ্রতাই যে একজন মানুষকে প্রকৃত শিল্পী করে তুলতে পারে, শান্তিপুরের এই ছাত্র যেন তারই উজ্জ্বল উদাহরণ।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক