উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীপাবলির আনন্দের মধ্যেই অনুরাগীদের জন্য উদ্বেগের খবর। হাসপাতালে ভর্তি হলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু। উৎসবের দিনেই তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই চিন্তায় পড়ে যান অনুরাগীরা। তবে হাসপাতাল থেকেই নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সকলকে আশ্বস্ত করেছেন অভিনেতা।

সমাজমাধ্যমে হাসপাতালের বিছানা থেকে একটি ছবি পোস্ট করেছেন রণজয়। ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পরনে হাসপাতালের পোশাক, হাতে স্যালাইনের চ্যানেল এবং নাকে অক্সিজেনের নল। কপালে রয়েছে হলুদ রঙের ভেজা তোয়ালে। অভিনেতার এই ছবি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন রণজয়। অসুস্থতা নিয়েই শুটিং চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ওষুধ খেয়েও জ্বর না কমায় এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা চলছে। চিকিৎসকদের পর্যবেক্ষণেও রয়েছেন অভিনেতা। তবে ঠিক কী কারণে তাঁর জ্বর কমছে না, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

হাসপাতাল থেকেই দীপাবলির শুভেচ্ছা জানিয়ে অভিনেতা লিখেছেন, এবছরের দীপাবলি তাঁর কাছে অন্য বছরের তুলনায় একেবারেই আলাদা। তিনি হাসপাতালে থাকায় ফোনে যোগাযোগ করা সম্ভব হবে না। এমনকী কবে হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন, সেটাও নিশ্চিত করে বলতে পারছেন না। কাজের প্রয়োজনে তাঁর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধও জানিয়েছেন। বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’-য় অভিনয় করছেন রণজয়। তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করেছেন। এখন সকলের অপেক্ষা, কবে ফের সুস্থ হয়ে শুটিং ফ্লোরে ফিরবেন অভিনেতা।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক