মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমের সম্পর্কের এমন পরিণতি যে হতে পারে, তা কল্পনাও করতে পারছেন না এলাকার বাসিন্দারা। একই ছাদের তলায় লিভ-ইন সম্পর্কে থাকতেন দু’জনে। কিন্তু সেই সম্পর্কের শেষ পরিণতি হল মর্মান্তিক।  গড়িয়ার একটি ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে উদ্ধার  হয়েছে ২৫ বছরের এক যুবকের দেহ। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তাঁরই লিভ-ইন সঙ্গিনীর বিরুদ্ধে। এই ঘটনার সঙ্গে প্রেমিকার মায়ের যুক্ত থাকার অভিযোগও উঠেছে।  এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। 

ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বে) রাতে গড়িয়ার ফর্তাবাদ এলাকায়। মৃত যুবকের নাম সার্থক সরকার (২৫)। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতে। অভিযোগ, সার্থককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় তাঁর লিভ-ইন সঙ্গিনী সঞ্চালিকা বসু এবং সঞ্চালিকার মা মৌমিতা বসুর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। দুজনকেই গ্রেফতার করা হয়েছে। 

আরও পড়ুন: মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সূত্রের খবর, রাতে দু’জনের মধ্যে অশান্তি হয়। তখনই  তরুণী সার্থকের কাঁধে অস্ত্র দিয়ে কোপ বসায় বলে অভিযোগ।  পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।  

 

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়