মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক রহস্যমৃত্যু শিশুর! সৎ মায়ের বিরুদ্ধে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ উঠেছে মুর্শিদাবাদে। ইতিমধ্যেই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত শিশুর নাম ফারজানা খাতুন। ধৃতের নাম মৌসুমী খাতুন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সাগরপাড়া থানার অন্তর্গত কাটাবাড়ি সরকারপাড়া এলাকায়।

শনিবার চার বছরের ফারজানার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোরগোল পড়ে যায়। শিশুটির মৃত্যুর পিছনে সৎ মা মৌসুমীর হাত রয়েছে বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগরপাড়া থানার পুলিশ। পরে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়। রবিবার (৮ নভেম্বর) তাঁকে মুর্শিদাবাদ জেলা আদালতে পেশ করা হয়েছে। কী কারণে এমন মর্মান্তিক পরিণতি হল চার বছরের শিশুর? কী ঘটেছিল বাড়ির ভিতরে? সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। 

আরও পড়ুন: মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে ফারজানার মা শিল্পী খাতুন অন্য এক যুবককে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে যান। এরপর ফারজানার বাবা আখতার হোসেন মৌসুমী খাতুনকে বিয়ে করেন। আখতার ও শিল্পীর এক পুত্র এবং এক কন্যাসন্তান রয়েছে। পরিবারের দাবি, দুই নাবালক সন্তানকে দেখাশোনার পাশাপাশি সংসার সামলাতে গিয়ে আখতারের কাজে যেতে অসুবিধা হচ্ছিল। সেই কারণেই পরিবারের সকলের মত নিয়ে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন। পরিবারের আর্থিক পরিস্থিতির উন্নতির আশায় মাস তিনেক আগে কেরলমে একটি কাপড় তৈরির কারখানায় শ্রমিকের কাজে যান আখতার। সেই সময় বাড়িতে কী ঘটেছিল, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে  তা জানার চেষ্টা করছে পুলিশ।   

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়