ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

Share:

নিজস্ব প্রতিনিধি: সাফল্যের উদযাপন যে সব সময় দামি উপহার কিংবা বিলাসবহুল আয়োজনেই হতে হবে, এমন কোনও কথা নেই। কারও কাছে সেই আনন্দের সবচেয়ে বড় উপহার ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটানোও হতে পারে।বর্ধমানের এক মায়ের কাহিনি যেন সেই কথাই আরও একবার মনে করিয়ে দিল। ছেলের আইআইটিতে গবেষক হওয়ার খবর পেয়ে সামর্থ্য অনুযায়ী ৭০ জন দুঃস্থ মানুষের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করলেন তিনি। নিজের জীবনের কঠিন লড়াইয়ের মধ্যেও ছেলের সাফল্যকে এভাবেই অন্যের সঙ্গে ভাগ করে নিলেন এক মা।

বর্ধমানের পল্লীমঙ্গল এলাকার বাসিন্দা সন্ধ্যা দাঁ। স্বামীর বনিবনা না হওয়ায় নিত্য অশান্তি এড়াতে স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে আসেন তিনি। তাঁদের আড়াই বছরের এক সন্তানের মৃত্যুর পর থেকেই সংসারে অশান্তি শুরু হয়েছিল বলে জানা গিয়েছে। সেই পরিস্থিতিতে বড় ছেলে সুদীপ্তকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। ছেলেকে বড় করতে কখনও বাড়ি বাড়ি দুধ বিলি করেছেন, কখনও দই পৌঁছে দিয়েছেন। জীবিকার জন্য কোনও কাজকেই ছোট করে দেখেননি। মায়ের এই লড়াই খুব কাছ থেকে দেখেছেন সুদীপ্তও। তাই পড়াশোনায় কোনও ফাঁক রাখতে চাননি তিনি। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি সম্পূর্ণ করেন। এরপর আইআইটি খড়গপুরে গবেষণার সুযোগের জন্য পরীক্ষায় বসেন। সেখানেই নির্বাচিত হন তিনি। গত ২৮ অক্টোবর গবেষক হিসেবে যোগ দিয়েছেন আইআইটি খড়গপুরে।

আরও পড়ুন: কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

ছেলের এই সাফল্যের খবর পাওয়ার পর আনন্দ ধরে রাখতে পারেননি সন্ধ্যাদেবী। সেই খুশি নিজের মধ্যে আটকে না রেখে ভাগ করে নিতে চেয়েছেন অন্যদের সঙ্গেও। তাই ৭০ জন দুঃস্থ ও ভিক্ষাজীবী মানুষের জন্য দুপুরের খাবারের আয়োজন করেন তিনি। মেনুতে ছিল ভাত, ডিমের ঝোল, আলুভাতে, শাকভাজা, ডাল, তরকারি, চাটনি ও দই। এই উদ্যোগে তাঁকে সহযোগিতা করেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার এই উদ্যোগের প্রশংসা করে জানান, একদিকে নবম শ্রেণিতে পাশ করার জন্য এক বাবা ছেলেকে বিএমডব্লিউ উপহার দিয়েছেন, অন্যদিকে জীবনসংগ্রাম করে ছেলেকে প্রতিষ্ঠিত করা এক মা দুঃস্থদের মুখে খাবার তুলে দিয়েছেন। এমন মায়ের লড়াই এবং মানসিকতাকে তাঁরা কুর্নিশ জানান।অন্যদিকে সন্ধ্যাদেবী বলেন, মানুষের মধ্যেই ভগবানের বাস বলে তিনি বিশ্বাস করেন। সেই বিশ্বাস থেকেই ছেলের সাফল্য এবং আগামী দিনের পথচলার শুভকামনায় কয়েকজনের হাতে দুপুরের খাবার বা ভোগ তুলে দিয়েছেন তিনি।

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে