দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ দীপাবলির সন্ধ্যায় মা লক্ষ্মী ও গণেশের আরাধনায় মেতে উঠেছেন ভক্তরা। কিন্তু নানা কারণে নির্ধারিত শুভ মুহূর্তে পুজো করা হয়ে ওঠেনি অনেকেরই। তা বলে কি মন খারাপ করবেন? জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, মূল শুভ মুহূর্ত পেরিয়ে গেলেও দীপাবলির রাতে আরও কিছু শুভ চৌঘড়িয়া মুহূর্ত রয়েছে। ফলে যাঁরা সন্ধ্যার নির্ধারিত সময়ে লক্ষ্মীপুজো করতে পারেননি, তাঁদের জন্য থাকছে বিকল্প সময়ের সুযোগ। তবে কোন সময়ে পুজো করলে শুভ ফল মিলতে পারে? জেনে নিন দীপাবলি ২০২৬-এর শেষ চৌঘড়িয়া মুহূর্তের সময়সূচি।

শেষ চৌঘড়িয়া মুহূর্ত কখন?

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, আজ ৮ নভেম্বর দীপাবলিতে সন্ধ্যা ৫টা ৩১ মিনিট থেকে রাত ১০টা ২৭ মিনিট পর্যন্ত শুভ, অমৃত ও চর চৌঘড়িয়া মুহূর্ত থাকবে। এই সময়ের মধ্যে লক্ষ্মীপুজো করা শুভ বলে মনে করা হয়। যাঁরা নির্ধারিত সময়ে পুজো করতে পারেননি, তাঁরা এই বিকল্প মুহূর্তে পুজো করতে পারেন।

কীভাবে করবেন লক্ষ্মী-গণেশের পুজো?

প্রথমে বাড়ির উত্তর-পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ পরিষ্কার করে সেখানে একটি কাঠের চৌকি পাতুন। চৌকির উপর লাল কাপড় বিছিয়ে মা লক্ষ্মী ও গণেশের মূর্তি বা ছবি স্থাপন করুন। প্রচলিত পুজোর নিয়ম অনুযায়ী, গণেশকে বাঁ দিকে এবং মা লক্ষ্মীকে ডান দিকে বসানো হয়। এরপর ঘি বা তেলের প্রদীপ জ্বালিয়ে পুজো শুরু করুন। দেবীকে পদ্ম বা গোলাপ ফুল, সুগন্ধি, ফল, মিষ্টি, খই ও বাতাসা নিবেদন করতে পারেন। গণেশ ও লক্ষ্মীর মন্ত্র জপ করে তাঁদের আরতি করুন। শেষে হাত জোড় করে পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি ও আর্থিক উন্নতির প্রার্থনা করুন।

দীপাবলিতে কয়েকটি বিশেষ প্রতিকার

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দীপাবলির রাতে মা লক্ষ্মীর সামনে একটি গোলাপ ফুল ও কয়েকটি কয়েন রেখে পুজো করতে পারেন। পরদিন সকালে কয়েনগুলি কোনও দরিদ্র মানুষকে দান করার প্রচলন রয়েছে। পাশাপাশি বাড়ির প্রধান দরজায় ঘি বা সর্ষের তেলের প্রদীপ জ্বালানো এবং রঙোলি দিয়ে সাজানোর রীতিও রয়েছে। বিশ্বাস করা হয়, এতে সংসারে সুখ-সমৃদ্ধির আগমন ঘটে।

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে