মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কালীপুজোর আনন্দের মাঝেই আগুনের লেলিহান শিখায় ছারখার হয়ে গেল একের পর এক বাড়ি ও দোকান। উৎসবের আবহে পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল মুর্শিদাবাদে। জেলার দুটি পৃথক জায়গায় আগুন লাগার ঘটনায় পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় ১০টি দোকান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি বসতবাড়ির একাংশ। ঘটনায় মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের।

প্রথম অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে রঘুনাথগঞ্জের ফুলতলা মোড় সংলগ্ন এলাকায়। সোমবার ভোরে আচমকাই একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে। দাউদাউ করে জ্বলতে থাকে একের পর এক দোকান। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, প্রায় ১০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

অন্যদিকে, বহরমপুরের কসাইখানা এলাকার মাজদিয়াতেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অভিযোগ, কালীপুজোর রাতে বাজির ফুলকি থেকে আগুন ছড়িয়ে পড়ে দুটি বাড়িতে। আগুনে বাড়ির একাংশের পাশাপাশি পুড়ে যায় আসবাবপত্র, প্রয়োজনীয় সামগ্রী এবং একটি বাইক। দুটি ঘটনায়ই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলকর্মীরা। তবে তার আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় উৎসবের আনন্দ মুহূর্তে পরিণত হয় আতঙ্কে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩