মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মিশরে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। দক্ষিণে মিশরের গিজা প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৭ জনের। আহত হয়েছেন ১২৫ জন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।  

রবিবার (৮ নভেম্বর) মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে গিজা প্রদেশের আল-আয়াত এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রশাসন সূত্রে খবর, কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দূরে দুটি ট্রেনের সংঘর্ষ হয়। একটি যাত্রীবাহী ট্রেন গিজা থেকে ফাইয়ুম প্রদেশের দিকে যাচ্ছিল। সেই সময় একই লাইনে দাঁড়িয়ে ছিল কায়রো থেকে আসওয়ানগামী অন্য একটি ট্রেন। দাঁড়িয়ে থাকা ট্রেনটির পিছনের কামরায় সজোরে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা অন্য ট্রেনটি। সংঘর্ষের তীব্রতায় একাধিক কামরা লাইনচ্যুত হয়ে যায়।  প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আসওয়ানগামী ট্রেনটি কোনও কারণে লাইনে দাঁড়িয়ে ছিল। সেই সময় পিছন থেকে এসে ধাক্কা মারে ফাইয়ুমগামী ট্রেনটি। ঘুমের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ৭ জন।  দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

আরও পড়ুন: ‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। দুমড়ে-মুচড়ে যাওয়া কামরার ভিতর থেকে যাত্রীদের বের করে আনতে শুরু করেন তাঁরা। খবর দেওয়া হয় জরুরি পরিষেবা এবং অ্যাম্বুল্যান্সে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় ট্রেনের এক কর্মীরও মৃত্যু হয়েছে।  মিশরের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আহতদের মধ্যে ৭০ জনেরও বেশি চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকিদের চিকিৎসা চলছে। অন্যদিকে, দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। ক্ষতিগ্রস্ত কামরাগুলি সরিয়ে রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। এই ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।  

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর