NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের সরকারি হাসপাতালের কর্মরত চিকিৎসকের দেহ উদ্ধার! এবার নীলরতন সরকার হাসপাতালের এক তরুণ চিকিৎসকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হল। গতকাল, রবিবার কালীপুজোর দিনে রাতে নাগেরবাজারের একটি সরকারি হোস্টেল থেকে উদ্ধার করা হয় অভিজিৎ সরকার নামের ওই চিকিৎসকের দেহ। তবে দেহ উদ্ধারের পর বিতর্ক শুরু হয়েছে ওই তরুণ চিকিৎসকের হোয়্যাটসঅ্যাপ স্টেটাসকে ঘিরে। সেই স্টেটাসকে কেন্দ্র করে রহস্য ঘনিভূত হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ। 

আরও পডুন: ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে তিনি লিখেছিলেন ‘আমি আর পেরে উঠছি না৷’ চিকিৎসকের রহস্যমৃত্যুর ঘটনায় পরিবার খুনের অভিযোগ তুলেছে। মৃত চিকিৎসক আগেই জানিয়েছিলেন তাঁর জীবনের ঝুঁকি রয়েছে। কিন্তু কেন এমনটা বলেছিলেন তিনি? সেই বিষয়ে কিছুই জানা যায়নি। সূত্রের খবর, অভিজিৎ ২০১৮ সালে এনআরএস মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছিলেন। তারপরে সেখানেই হাউসস্টাফ হিসেবে কর্মরত ছিলেন। কর্মসূত্রে নাগেরবাজার এলাকার একটি সরকারি হস্টেলে থাকতেন তিনি৷ হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে একের পর এক বিস্ফোরক বার্তা দিয়েছিলেন ওই তরুণ চিকিৎসক৷ একটি স্টেটাসে লেখা ‘প্লিজ সতর্ক থাকুন এবং আমাকে বেঁচে থাকতে সাহায্য করুন। আমার দ্রুত সুরক্ষা প্রয়োজন৷’ এছাড়াও তিনি লিখেছিলেন, ‘আমাকে এই খারাপ পরিস্থিতি থেকে উদ্ধার কর৷ আমি এই মুহূর্তে মডার্ন হস্টেলে থাকছি, কিছু মানুষের আচরণে আমি দিনের পর দিন ভীষণ ভয়ে আছি৷ আমার সন্দেহ হচ্ছে তারা ক্ষমতাশালী ব্যক্তি। আমার দ্রুত সুরক্ষা, সহযোগিতা এবং বাড়ি ফেরার একটি নিরাপদ রাস্তা প্রয়োজন।’

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি