‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ নদিয়ার রানাঘাটে হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে এমনটাই বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। আজ, সোমবার রানাঘাট স্বাস্থ্য উন্নতি ময়দানে আয়োজিত হনুমান পুজোর উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে পুজোর উদ্বোধনে গিয়ে মন্ত্রী বলেন, ‘দেখুন হনুমানজি এসেছেন, তো রামভক্ত আমরা সবাই এসেছি। এখানে হনুমানজির আরাধনা, পুজো হচ্ছে। এত বড় মণ্ডপ ও মূর্তি হয়েছে ভাল লাগছে। রাম ভক্তদের মনের ইচ্ছা ছিল, এখানে বড় করে হনুমান পুজো করবে। কিন্তু রাম বিরোধীরা তা করতে দেয়নি। তো ভগবান রামই তাদের সরিয়ে দিয়েছেন। সুযোগ করে দিয়েছেন, হনুমানজি সামনে এসেছেন। এবার বাংলায় সুশাসন আসবে, রামরাজ্য প্রতিষ্ঠা হবে। সেই আনন্দে আমি অংশগ্রহণ করতে এসেছি। সব বন্ধুরা ডেকেছিলেন, খুব ভাল লাগলো এসে।

রানাঘাটে অতীতে বহুবার আসার কথা স্মরণ করে তিনি বলেন, ‘এর আগেও বহুবার এসেছি, মিছিল-মিটিং করেছি। তখন রাজনীতি ছিল রাম বিরোধীদের সরানোর জন্য। এখন রামরাজ্য প্রতিষ্ঠার জন্য এসেছি। বাংলায় বহুবার বিএসএফের উপর হামলা হয়েছে। গুলি চালানো হয়েছে, কোপানোও হয়েছে আমাদের জওয়ানদের। তবে সেদিন চলে গিয়েছে। আর এখন আর এই ধরনের যে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলি আছে, তাদেরকেও গোড়া থেকে উপড়ে ফেলবে সরকার। কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর আগামী দিনে বিএসএফের উপর হামলার ঘটনা ঘটলে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে।’

আরও পডুন: তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

রানাঘাটের আনুলিয়া গ্রাম পঞ্চায়েতসহ কিছু মানুষের পাট্টা না পাওয়া এবং এলাকার উন্নয়ন প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী জানিয়েছেন, ‘সারা পশ্চিমবঙ্গের জন্য যা সমস্যা, সব সমাধান হবে। সব জায়গায় সমান উন্নয়ন হচ্ছে, একটু সময় লাগবে, তবে সব হবে। এতদিনের পুরনো রোগ কি রাতারাতি ঠিক হবে?’

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়