সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

Share:

নিজস্ব প্রতিনিধি:  শৈশবের গণ্ডি পেরোনোর আগেই মাতৃত্বের মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হল এক  নাবালিকা। মাত্র ১৩ বছর বয়সে সন্তানের জন্ম দিয়েছে উত্তরপ্রদেশের আমেঠির এক নাবালিকা। কন্যা সন্তানের জন্ম দিয়েছে সে। নাবালিকারই এক নাবালক দাদার বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে অভিযুক্তের বয়সও   ১৩ বছর। আদালতের নির্দেশে  নাবালককে পাঠানো হয়েছে হোমে।    

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি আমেঠি জেলার শিবরতনগঞ্জ থানা এলাকার একটি গ্রামের। নির্যাতিতার মায়ের অভিযোগ, তাঁর মেয়েকে ধর্ষণ করেছে তার মামার ছেলে। নাবালিকা সন্তান প্রসবের পর   স্বাস্থ্যের অবনতি ঘটলে বিষয়টি প্রকাশ্যে আসে। চিকিৎসার জন্য মা  ও তার নবজাতক শিশুকে রায়বেরেলির জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে চিকিৎসকদের একটি দল তাদের পর্যবেক্ষণে রয়েছে। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করে। পরে অভিযুক্ত নাবালককে আটক করে স্থানীয় আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশেই তাকে রায়বরেলির একটি হোমে পাঠানো হয়। শিবরতনগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক দয়াশঙ্কর মিশ্র জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই আইন অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যেই তদন্তের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।  

আরও পড়ুন: ‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

মাত্র ১৩ বছর বয়সে এক কিশোরীর সন্তানের জন্ম দেওয়ার এই ঘটনা ফের সামনে নিয়ে এসেছে শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন। একইসঙ্গে নির্যাতিতার শারীরিক ও মানসিক সুস্থতা এবং সদ্যোজাতের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।  

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা